• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

সিলেটে মাদক সিন্ডিকেটের মূল হোতা সহ সুমন দাস আটক।

নিজস্ব সংবাদ দাতা / ৩৪২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯

২৭ এপ্রিল ২০১৯,

বিন্দুবাংলা টিভি .কম ,

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর দরগাহ গেইট এলাকাস্থ হোটেল হলি গেইটের ৫০৯নং রুম থেকে ৫৪২ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। নগরীর পাঠানটুলা থেকে আটককৃত দুই যুবকের দেয়া তথ্যানুসারে এসব ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, আজ শুক্রবার সকালে নগরীর জালালাবাদ থানাধীন পাঠানটুলা তারাপুর পয়েন্টে অভিযান চালিয়ে সুমন দাস (২৮) নামের এক যুবককে আটক করা হয়। তাকে তল্লাশি করে পাওয়া যায় ৮ পিস ইয়াবা। পরে জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার সাথে শাহরিয়ার রহমান অমিত (২৯) নামের আরেক যুবক ছিলেন।

পরে তার দেয়া তথ্যানুসারে হোটেল হলি গেইটের ৫০৯নং রুমে অভিযান চালিয়ে অমিতকেও আটক করা হয় এবং রুম থেকে ৫৪২ পিস ইয়াবা জব্দ করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, সবমিলিয়ে ৫৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসব ইয়াবার মূল্য আনুমানিক দুই লাখ ২০ হাজার টাকা। এই ইয়াবা চালানের সাথে জড়িত অন্যান্যদের আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন