• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যশোর জেলা স্কুলে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি এসএসসির ফলাফলে বেরিয়ে পড়ল শিক্ষার আসল চিত্র ব্যবসা সহজীকরণে জাতীয় টাস্কফোর্স গঠন রেল কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ ইংরেজি-গণিতের ধাক্কায় যশোর বোর্ডে কমেছে পাসের হার উখিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সৌদিতে অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু, আত্রাইয়ের ১২ জন তারেক রহমানের আগমনে মডেল হাটহাজারীর স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশা এসএসসিতে মেঘনায় শীর্ষে সাহেরা লতিফ মেমোরিয়াল পুনঃপরীক্ষণ আবেদনে শিক্ষার্থীদের খাতা সম্পূর্ণ যাচাই হবে: শিক্ষামন্ত্রী

জকিগঞ্জের চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অনুদান প্রদান

নিজস্ব সংবাদ দাতা / ২৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০১৯

৫ মে ২০১৯,

বিন্দুবাংলা টিভি. কম,

আহসান হাবীব লায়েক:
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে এলাকার গরীব অসহায় ও দারিদ্র মানুষের মধ্যে ফুডপ্যক বিতরণ ও মসজিদে জেনারেটর বিতরণ করেছে চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ। রোববার বিকেলে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের চৌধুরী বাজারে এলাকাবাসীর উপস্থিতিতে এ অনুদান প্রদান করা হয়।
এ উপলক্ষ্যে পরিষদের উপদেষ্টা সৌদী আরব প্রবাসী বদরুল আলমের সভাপতিত্বে ও ব্যবসায়ী হাকীম এম এ বারীর পরিচালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন চৌধুরী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা ওয়ারিছ উদ্দিন ও স্বাগত রাখেন দুবাই প্রবাসী এস ফেরদৌস।
বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক হোসেন রাজা, প্রবাসী মাসুক আহমদ, খলিলুর রহমান, জুনেদ সিদ্দিকী, মসজিদ কমিটির আব্দুস সালাম (সলু), এলাকাবাসীর পক্ষে তরুণ সমাজসেবী মাওলানা আব্দুর রশীদ ও হাসান আহমদ প্রমূখ।
এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন জামিয়া মোহাম্মদিয়া হাড়িকান্দীর নির্বাহী মুহতামীম ও পরিষদের কোষাধ্যক্ষ হাফিয মাওলানা সিদ্দীকুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, ক্রিড়া সংগঠক আব্দুল মতিন ও ব্যবসায়ী ফারুক আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে পরিষদের পক্ষ থেকে চৌধুরী বাজার জামে মসজিদে একটি জেনারেটর ও এলাকার ১৩২ জন গরীব অসহায় নারী-পুরুষের মধ্যে ফুডপ্যাক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন