• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি নির্বাচিত দশমিনার কৃতি সন্তান হাবিবুর রহমান জলবায়ু মোকাবিলায় নাঙ্গলমোড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ হলো উন্নতমানের চারা মাথা উঁচু রাখলেন মেসিরা বিশ্বমঞ্চে বারুইপুর কাণ্ডে মোমবাতি হাতে শত শত মানুষের প্রতিবাদ, রাজনীতি নয়—দোষীর ফাঁসি চাই প্রেসক্লাব যশোরের নির্বাচন দাবি পীরগঞ্জে দশম শ্রেণির স্কুলছাত্রীকে বিয়ের চেষ্টায় যুবকের ৬ মাসের কারাদণ্ড ম্যানেজারের চেয়ারে বসে কোটি টাকার দাবি, যুবকের কাণ্ডে আতঙ্ক ব্যাংকে সিংড়ায় ওপেন হাউজ ডে: পুলিশ-জনতার সম্পৃক্ততায় গুরুত্বারোপ সদরপুর সরকারি কলেজে ভূগোল বিভাগের নতুন প্রধানকে বরণ, ইংরেজি বিভাগের প্রভাষক শাহীন উদ্দিনকে বিদায় ইউরোপীয় ইউনিয়নের পলিটিক্যাল সেক্রেটারির সঙ্গে ছাত্র অধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রমাণিত দেশে আইনের শাসন নেই: ফখরুল

নিজস্ব সংবাদ দাতা / ২৯৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০১৯

৭ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম ,স্টাফ রিপোর্টার :   চোখের চিকিৎসার জন্য বর্তমানে লন্ডন সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (০৭ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

বিএনপি মহাসচিব বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেছেন তা বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত ও সামাজিক গণমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। দেশনেত্রীর মুক্তি নিয়ে তিনি যা বলেছেন তাতে আমি উদ্বেগ প্রকাশ করছি। খালেদা জিয়ার মুক্তি যদি প্রধানমন্ত্রীর ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করে তাহলে সেটি শুধু উদ্বেগজনকই নয় বরং তা সামগ্রিকভাবে দেশ ও জনগণের জন্য এক অশুভ আগামীর ইঙ্গিতবাহী। তার বক্তব্যেই প্রমাণিত হয় দেশে আইনের শাসন নেই।

তিনি বলেন, দেশে যে ন্যুনতম গণতন্ত্র নেই বরং একদলীয় শাসনের চরম বহিঃপ্রকাশ ঘটেছে তা লন্ডনে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যে সুস্পষ্ট হয়েছে। আইনের শাসন, আইনি প্রক্রিয়া ও ন্যায় বিচার নিয়ে দেশের গণতান্ত্রিক শক্তি বারবার যে প্রশ্ন উত্থাপন করেছে সেটি যে ন্যায়সঙ্গত তা আবারও প্রমাণিত হলো।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্যে অসহায় মানুষের প্রতিকার পাওয়ার শেষ আশ্রয়স্থলের ওপর আস্থার ঘাটতি সৃষ্টি হবে। চরম নৈরাজ্য নেমে আসবে রাষ্ট্র ও সমাজে। সাধারণ জনগোষ্ঠীর মধ্যে ভয় ও শঙ্কার পরিধি বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যে সারাজাতি উৎকন্ঠিত। আমি উক্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

টিএস/বিএস


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন