• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে কঠোর ডিআইজি আশুলিয়ায় ৩৪০০ ইয়াবা উদ্ধার, নেপথ্যে কারা? স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক এক মাসেই লক্ষাধিক ইয়াবা উদ্ধার, কুমিল্লায় শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা বাড়াতে গণশুনানি গোমতীর তীরে নৌবন্দর স্থাপনে সম্ভাব্যতা যাচাই বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে সম্ভাবনার ঢেউ, উন্নয়নে ভাটার টান এসএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নজরকাড়া সাফল্য এসএসসি পরীক্ষার ফলে জয়পুরহাট জেলায় সেরা গার্লস ক্যাডেট কলেজ শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: কুমিল্লায় ডিআইজি

ফেনী-৩ আসনের সাবেক এমপি এবিএম তালেব আলীর ইন্তেকাল

নিজস্ব সংবাদ দাতা / ৩২০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০১৯

৭ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম,ফেনী প্রতিনিধি :

ফেনী-৩ (সোনাগাজী) আসন থেকে তিনবারের নির্বাচিত এমপি (১৯৭০,১৯৭৩ ও ১৯৭৯),ফেনী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি,আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক এবিএম তালেব আলী আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ফেনীস্থ তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
আজ বাদ জোহর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দান মাঠে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হবে এবং বাদ আছর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট সংলগ্ন বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরগোপাল গাঁও গ্রামের মরহুম মাওলানা সাদাত আলীর ছেলে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন