• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গ্রেপ্তার আসামিকে বাদীর মারধরের অভিযোগ নতুন কুঁড়ি ২০২৬–২০২৭ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট ডিএমপির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৪৮৩ রাষ্ট্রপতি নির্বাচনে যেভাবে ভোট দেবেন সংসদ সদস্যরা নগরকান্দায় অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলন ঝুঁকিপূর্ণ ভবন ও ভাঙা রাস্তা নিয়ে জামালচর প্রাথমিক বিদ্যালয় কমিটির উদ্বেগ ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষের ভিডিও করায় সাংবাদিক হেনস্তা, কেড়ে নেওয়া হলো মোবাইল নোবিপ্রবিতে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি সংঘর্ষ-অভিযোগের মধ্যেই নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত

গজারিয়ায় প্রতিপক্ষের গুলিতে এক যুবক গুলিবিদ্ধ, আটক ১২

নিজস্ব সংবাদ দাতা / ৩৯০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০১৯

১৩ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম ,এম ডি ওসমান

: গজারিয়া উপজেলার ইসমাইনের চরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আরমান (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় আরমানকে উপজেলা ফায়ার সার্ভিস এর এম্বলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন উর রশিদ জানান, শিপইয়ার্ডের ভাঙ্গারী (গর্দা) দখল নেয়াকে কেন্দ্র করে রিপন গ্রুপ ও আতাউর গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্ধন্ধ সংঘাত লেগে আছে। তারই ধারাবাহিকতায়, আজ সকাল সাড়ে ছয়টার দিকে রিপন গ্রুপের লোকজন আতাউার গ্রুপের লোকদের বাড়িতে হামলা চালায়। এসময় রিপন গ্রুপের লোকেরা আতাউর গ্রুপের আরমানকে গুলি করে পালিয়ে যায়। আরমানের বুকে ও ডান হাতে গুলি লাগলে গুরুতর আহত হয় আরমান। স্থানীয় লোকেরা তাকে গজারিয়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা করে ,তাকে ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হয়।
এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে রিপন গ্রুপের ১২ জনকে আটক করেছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন