• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি নির্বাচিত দশমিনার কৃতি সন্তান হাবিবুর রহমান জলবায়ু মোকাবিলায় নাঙ্গলমোড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ হলো উন্নতমানের চারা মাথা উঁচু রাখলেন মেসিরা বিশ্বমঞ্চে বারুইপুর কাণ্ডে মোমবাতি হাতে শত শত মানুষের প্রতিবাদ, রাজনীতি নয়—দোষীর ফাঁসি চাই প্রেসক্লাব যশোরের নির্বাচন দাবি পীরগঞ্জে দশম শ্রেণির স্কুলছাত্রীকে বিয়ের চেষ্টায় যুবকের ৬ মাসের কারাদণ্ড ম্যানেজারের চেয়ারে বসে কোটি টাকার দাবি, যুবকের কাণ্ডে আতঙ্ক ব্যাংকে সিংড়ায় ওপেন হাউজ ডে: পুলিশ-জনতার সম্পৃক্ততায় গুরুত্বারোপ সদরপুর সরকারি কলেজে ভূগোল বিভাগের নতুন প্রধানকে বরণ, ইংরেজি বিভাগের প্রভাষক শাহীন উদ্দিনকে বিদায়

কুমিল্লার মোগলটুলিতে কিশোর গ্যাং “ঈগল” গ্রুপের হাতে কিশোর খুন

নিজস্ব সংবাদ দাতা / ২৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০১৯

মে ১৪ , ২০১৯ ,বিন্দুবাংলা টিভি.  কম ,

স্টাফ ‍রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে কিশোর গ্রুপদের বেপরোয়া ভাব এখনো কমেনি। প্রায় প্রতিদিনই রক্তাক্ত হচ্ছে কুমিল্লার জনপদ। এবার প্রাণ গেল আদিল (১৭) নামের এক কিশোরের।

সোমবার (১৩ মে) রাত সাড়ে ৯ টার দিকে নগরীর মোগলটুলীর এলাকার কর্ণফুলি পেপার মিল দোকানের সামনে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয় কিশোর আদিলকে। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আদিলের মৃত্যু হয় ।

নিহত আদিল কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, নগরীতে বেপরোয়া হয়ে উঠা কিশোর গ্যাং গ্রুপ “ ঈগল” গ্রুপের কিশোররা এ হত্যাকান্ড করেছে।তবে কি কারণে এ হত্যাকান্ড সংগঠিত হয়েছে তা জানা যায়নি।

কুমিল্লা মেডিকেল কলেজের ইর্মাজেন্সি সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন জানান, কিশোরটি মারা গেছে। পরে বিস্তারিত জানাবো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন