• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার

সাবলম্বী করতে উঠান বৈঠক করে কৃষকদের উদ্বুদ্ধ করুন- সেলিমা আহমাদ মেরী এমপি

নিজস্ব সংবাদ দাতা / ২৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০১৯

  • ২০ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম,  হোমনা প্রতিনিধি : সাতানব্বই লাখ টাকা ব্যায়ে নির্মিত ভবন থেকে সম-পরিমান লাভ পেতে হবে- মতপ্রকাশ করে কুমিল্লা -২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী প্রাণিসম্পদ কর্মকর্তা ও সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, প্রাণিজ প্রুটিনে স্বয়ংসম্পূর্ণ এবং গবাদি পশুপালন করে কৃষকদের সাবলম্বী করতে হবে।

    আগামী ছয় মাসের মধ্যে গ্রামে গ্রামে গিয়ে গবাদি পশু, হাঁস-মুরগী পালন করে সাবলম্বী হতে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে।

    কুমিল্লার হোমনায় উপজেলা প্রাণিসম্পদ নতুন অফিস ভবনের উদ্বোধন শেষে কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  সোমবার বেলা এগারোটায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে স্থাপিত ফলক উন্মোচনের মাধ্যমে এই ভবনের উদ্বোধন করেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা মজিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম।

    অন্যান্যের মধ্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোতাহার হোসেন, পৌর আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, উপজেলা আ’লীগ যুগ্ন সম্পাদক গাজী মো. ইলিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন ।

    উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র (ইউএলডিসি) প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ৯৭ লাখ ৩৪ হাজার টাকা ব্যায়ে এই ভবন নির্মিত হয়। গত ২০১৫ সালে এর নিমাণকাজ শুরু করে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর ভবনের কাজ শেষ হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন