• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সেননগর বাজার ক্যালেন্ডারভুক্তি—আইনি ও নৈতিক প্রশ্ন আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন হয়েছে: সালাহউদ্দিন আহমদ পাঁচ জেলায় জেলা প্রশাসক প্রত্যাহার শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান মেয়র প্রার্থী মেঘনা আলমের লক্ষ্য নিরাপদ ঢাকা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও অবহেলার অভিযোগে মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি হোমনায় কৃষিজমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের ৬০ হাজার টাকা জরিমানা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্ট্যান্ডিং কমিটির সভাপতি দিলারা শিরিন হাসপাল নিয়ে যা বললেন খণ্ডকালীন শিক্ষকদের জন্য সুস্পষ্ট ও ন্যায্য বেতন কাঠামো না থাকায় শিক্ষা ব্যাহত আলোকবর্তিকার নীরব প্রস্থান প্রেরণার অবিনাশী দিশা

বিজেপিকে অভিনন্দন জানিয়ে বিএনপির চিঠি

নিজস্ব সংবাদ দাতা / ২১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০১৯

২৪ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম ,ডেস্ক রিপোর্ট:

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ’র বিজয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিতে অভিনন্দন জানিয়েছে বিএনপি।

শুক্রবার (২৪ মে) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই অভিনন্দন বার্তা দেয়া হয়েছে। এই অভিনন্দন বার্তা সংবলিত চিঠি আগামী দু-একদিনের মধ্যে ভারতীয় হাইকমিশনে পৌঁছে যাবে।

ভারতীয় জনতা পার্টি বিজেপির নিরঙ্কুশ বিজয়ের প্রতিক্রিয়ায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভারতের জনগণ সে দেশের সরকার নির্বাচিত করতে পেরেছে। কিন্তু আমরা সেটা করতে পারিনি।

ভারতের নতুন সরকারের কাছে প্রত্যাশা সম্পর্কে তিনি বলেন, আমরা চাই দুই দেশের পারস্পরিক সম্পর্ক রাষ্ট্র এবং জনগণের সঙ্গে হবে।

উল্লেখ্য, লোকসভার নির্বাচনে ৫৪২টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ ৩৪৯টি আসন পেয়েছে। বিজেপি একক দল হিসেবে ৩০০’র বেশি আসন পেয়েছে। অন্যদিকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইউপিএ পেয়েছে ৯১ আসন। অন্যরা ১০২টি আসন পেয়েছে।

গত তিন দশকের মধ্যে প্রথমবারের মতো বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে।

পিপিবিডি/অ-ভি


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন