• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যশোরে যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার গ্রেপ্তার আসামিকে বাদীর মারধরের অভিযোগ নতুন কুঁড়ি ২০২৬–২০২৭ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট ডিএমপির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৪৮৩ রাষ্ট্রপতি নির্বাচনে যেভাবে ভোট দেবেন সংসদ সদস্যরা নগরকান্দায় অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলন ঝুঁকিপূর্ণ ভবন ও ভাঙা রাস্তা নিয়ে জামালচর প্রাথমিক বিদ্যালয় কমিটির উদ্বেগ ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষের ভিডিও করায় সাংবাদিক হেনস্তা, কেড়ে নেওয়া হলো মোবাইল নোবিপ্রবিতে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

পাকিস্তানের বিপক্ষে খেলছেন না সাকিব

নিজস্ব সংবাদ দাতা / ৩৩১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০১৯

২৬ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি .কম ,ক্রিড়া ডেস্ক    :

বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিশ্রামে থাকতে পারেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্তে পরিবর্তন না আনলে সাকিবকে ছাড়াই আজ মাঠে নামবে বাংলাদেশ দল।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ চলাকালীন সময়ে পিঠের ডানপাশের পেশিতে টান লেগেছিল সাকিবের। যার ফলে দুর্ভাগ্যজনকভাবে তিনি ফাইনাল ম্যাচে খেলতে পারেননি। যদিও অনুশীলনে ফিরেছেন দ্রুতই। কার্ডিফে গিয়েও সাকিব অনুশীলনে ব্যাটিং-বোলিং করেছেন।

তবে তাকে নিয়ে টিম ম্যানেজমেন্ট কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না। এমনকি আগামী ২৮ মে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে শতভাগ ফিট না থাকলে ওই ম্যাচেও সাকিবকে না খেলানোর পরিকল্পনা রয়েছে।

এদিকে, হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে রয়েছে ব্যথা। তাকেও আজ পাকিস্তানের বিপক্ষে বিশ্রাম দেয়ার কথাও ভাবা হচ্ছে। তবে শেষ পর্যন্ত যদি মাশরাফী মাঠে নেমেও যান, তাহলে তিনি ৪-৫ ওভারের বেশি বোলিং করবেন না। পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে খেললেও ভারতের বিপক্ষে তামিম ইকবাল খেলবেন না।

আরআইএস


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন