• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাজাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড, ইয়াবা-গাঁজা উদ্ধার হ্নীলায় সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে মারধরের অভিযোগ, গুরুতর আহত নবীনগর-সলিমগঞ্জ রাস্তার গুরুত্বপূর্ণ ব্রিজ উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল! ব্রাহ্মণপাড়া সীমান্তে বিএসএফের পুশব্যাকের চেষ্টা বিজিবির তৎপরতায় ব্যর্থ চরফ্যাশনে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে সেফটি ট্যাংকি থেকে ৮ মাসের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৪ ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়াই পরিবহনের সময় ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

সপ্তাহখানেক চলতে পারে বৃষ্টি, ঈদের দিনও বৃষ্টির আভাস

নিজস্ব সংবাদ দাতা / ২৬৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০১৯

১ জুন ২০১৯ ,বিন্দুবাংলা টিভি .কম , ডেস্ক রিপোর্ট :

ভ্যাপসা গরমের পর বৃষ্টি দিয়ে শুরু হয়েছে জুন মাস। এই বৃষ্টি মোটামুটি সপ্তাহখানেক চলতে পারে। ফলে ঈদুল ফিতরের দিনও থাকছে বৃষ্টির বাগড়া। এই বৃষ্টি হতে পারে ঢাকাসহ সারাদেশে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ বা ৬ জুন পবিত্র ঈদুল ফিতর। ২৯ রোজা হলে ৫ জুন, আর ৩০ দিনের রমজান হলে ৬ জুন উদযাপন হবে ঈদ।

রমজানের এবারের ঈদে সারাদেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। রংপুর ও রাজশাহী বিভাগে কম হলেও বেশি বৃষ্টি হবে ঢাকাসহ দক্ষিণাঞ্চলে।

শনিবার (০১ জুন) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, এখন পর্যন্ত যে অবস্থা, ত‍াতে ঈদের সময় বৃষ্টি হওয়ার আভাস আছে। তবে অবস্থার পরিবর্তনও হয়।

আবহাওয়াবিদ রহমান বলেন, ঈদের দিন (৫ জুন ঈদ ধরে) ঢাকাসহ সারাদেশেই বৃষ্টি হতে পারে। ঢাকা ছাড়া সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বেশি বৃষ্টির আভাস আছে। সামান্য গ্যাপ দিয়ে ওইদিন বৃষ্টি হবে। দুথএকদিনের ভেতর বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।

তবে রংপুর, রাজশাহী বিভাগে বৃষ্টি কম হতে পারে বলে জানিয়েছেন এ আবহাওয়াবিদ।

আব্দুর রহমান আরও বলেন, ঈদের দুই-তিন দিন পর দেশের অন্যান্য এলাকায় বৃষ্টি থাকলেও ঢাকায় কমে যাবে। সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি থাকবে ঈদের পর আরও কয়েকদিন।

এদিকে, আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, জুনের প্রথমার্ধের মধ্যে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বিস্তার লাভ করতে পারে।

কয়েকদিনের ভ্যাপসা গরমের পর শুক্রবার (৩১ মে) দিবাগত রাতে এবং শনিবার ভোরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।

এবারের ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়ার প্রতিকূল অবস্থা বা অন্যকোনো অনিবার্য কারণে এ সময়ে জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে ঈদ জামাত।

ঈদ উদযাপন করতে এরইমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। শবে কদর ও সাপ্তাহিক ছুটির সুবিধা নিয়ে ৩০ মে থেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। যদিও ঈদের আগে ৩ জুন একদিন অফিস খোলা আছে।

আগেভাগে বাড়ি ফেরা শুরু করা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুথটি সেতুতে যান চলাচল শুরু ও উত্তরবঙ্গের সড়কে ফ্লাইওভার এবং কয়েকটি সেতু খুলে দেওয়ায় সড়কের ওপর চাপ কমে গিয়ে এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন