• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

নাসিরনগরে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার

নিজস্ব সংবাদ দাতা / ২৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০১৯

২ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
মোঃ আব্দুল হান্নান নাসিরনগর, (ব্রাহ্মণবাড়িয়া) জেলার নাসিরনগর
উপজেলার সরাইল নাসিরনগর মহাসড়কের ফান্দাউক বুড়িশ্বরের
মধ্যবতর্ীস্থানে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্র সহ ৮ ডাকাতকে
গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার রাত অনুমান ৩ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুর রহমানের
নির্দেশে ও ওসি তদন্ত মোঃ কবির হোসেনের নেতৃত্বে একদল সাহসী ও
চৌকশ অফিসার মিলে ফান্দাউক বুড়িশ্বর রাস্তার মধ্যবতর্ীস্থান থেকে
ডাকাতি প্রস্তুতিকালিন সময়ে ৮ ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময়
তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র ধারালো রামদা, ছুড়া, পল, ইত্যাদি উদ্ধার
করে।
গ্রেপ্তারকৃতদের মাজে একজনের বাড়ি মাধবপুর, একজনের বাড়ি
ফান্দাউক, ও বাকি ৬ জনের বাড়ি বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামে।
গ্রেপ্তারকৃতরা হলো বুড়িশ্বর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ফারুক
মিয়া (১৯), ও মারুফ মিয়া (২৪), আয়ুব আলীর ছেলে ফারুক মিয়া (১৮),
লুহু মিয়ার ছেলে জসিম (২২), ফারুক মিয়ার ছেলে জসিম মিয়া (২৩)
কামাল মিয়ার ছেলে সজল মিয়া (২২), ফান্দাউক গ্রামের তইয়ব আলীর
ছেলে মন্নর আলী (৪৮), ও মাধবপুরের দরগা গেইটের আমির আলীর ছেলে
নাদিম মিয়া (১৮)।

এ বিষয়ে জানতে চাইলে (ওসি) সাজেদুর রহমান জানান তাদের বিরুদ্ধে
একাধিক মামলা রয়েছে। তাদেরকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল
হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন