• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

সারাদেশে বৃষ্টি, নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত

নিজস্ব সংবাদ দাতা / ২৪৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০১৯

২ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম ,

নাজমা আক্তার :  কালো মেঘে ছেয়ে যায় রাজধানী। রোববার বেলা ১১টার দিয়ে অন্ধকার নেমে আসে। বিভিন্ন গাড়ীতে হেডলাইন জ্বালিয়ে চলাচল করে। ঈদে ঘরমুখো মানুষেরা পড়েছে বিপাকে। এছাড়া বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

এদিকে আবহাওয়া অফিস বলছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরে রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে অস্থায়ীভাবে ঝড়োহাওয়া সাথে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরে ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আমাদের সময়. কম


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন