• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক হলেন নোবিপ্রবির রেদোয়ান তুচ্ছ ঘটনার জেরে কেড়ে নিল একটি প্রাণ এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেল মাহাথির মুহাম্মদ হালুয়াঘাটে অভিযান চালিয়ে ১১ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস নবজাতক হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর জয়পুরহাটের ভাদসায় ৬ শত গাছের চারা রোপণ ও বিতরণ কুমিল্লায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ

গজারিয়ায় শাজাহান এবং আজিম গ্রুপের সংর্ঘষে আহত ৬,গ্রেফতার ১

নিজস্ব সংবাদ দাতা / ৩২৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০১৯

৯ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান :

: গজারিয়ায় আওয়ামীলীগের দুই গ্রুপেরে সংঘর্ষে আহত হয়েছে ৬ জন , সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ ১ সাহাদত নামে এক জনকে আটক করেছে।
শুক্রবার সন্ধ্যায় গজারিয়া উপজেলাধীন বৈদ্যার গা গ্রামে মুন্সীগঞ্জ জেলা –যুবলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাজাহান খান গং এবং একই গ্রামের আওয়ামীলীগ নেতা আজিম উদ্দিন গং দুই গ্রুপের মাঝে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ বাধে। চেয়ারম্যান মোঃ শাজাহান খান জানান নব্য আওয়ামীলীগ আজিম উদ্দিনের নেতৃত্বে আটক শাহাদাতসহ ২০ থেকে ২৫ জন যুবক পূর্ব শত্রুতার জের ধরে এলাকায় প্রভাব খাটাতে গতকাল হামলা চালায়। তিনি আরও জানান বৈদ্যারগাও হাই স্কুল মাঠে ফুটবল খেলা শেষে বাড়ি ফিরার পথে উৎ পেতে থাকা আজিম গ্রুপ হামলা চালিয়ে একটি সিএনজি ভাংচুরসহ আমার ভাকিজা নুরুজ্জামান খান এবং মামুন, তানজিল,খোকন ও কাদের মিলে ৫ জনকে গুরতর জখম করেছে। আজিম গ্রুপের এক জন আবু তালেব (৬০) আহত হয়েছে। আহতদের মধ্যে নুরুজ্জামান খান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আই সি ইউতে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে আজিম উদ্দিন কে না পেয়ে বার বার মোবাইলে যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি।
গজারিয়া থানা ইনচার্জ হারুন অর রশিদ জানান থানায় মামলা হয়েছে। শাহাদাত নামে ১ জনকে আটক করেছে থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন