• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বাঘায় গেম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কুপিয়ে আহতের ঘটনায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন নোবিপ্রবিতে জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী ‘বাংলা দর্পণ সিজন-৭’ অনুষ্ঠিত টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ওয়ারেন্টভুক্ত নারী আসামি গ্রেপ্তার নবাবগঞ্জে বারুয়াখালী গোল্ডকাপ ফুটবলে উন্মাদনা, চ্যাম্পিয়ন নয়াবাড়ী ব্যাচ ইলেভেন ভাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে নিয়ে অসদাচরণের অভিযোগ, তদন্তের দাবি মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব হলেন সালাউদ্দিন সরকার তুমব্রু সীমান্তে ৩৪ বিজিবির মানবিক উদ্যোগ: ৬০০ পরিবার পেল বিনামূল্যে চিকিৎসাসেবা ও আর্থিক সহায়তা মুকসুদপুরে আওয়ামী লীগে বড় ধাক্কা: একযোগে ৪০ নেতার পদত্যাগের ঘোষণা, রাজনৈতিক অঙ্গনে তোলপাড় বাংলাদেশে আইওএমের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে আরআরআরসি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আজ ১লা আষাঢ়, রাজধানীতে স্বস্তির বৃষ্টি।

নিজস্ব সংবাদ দাতা / ৩৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০১৯

১৫ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :   আজ শনিবার (১৫ জুন ২০১৯) পহেলা আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ।  কথদিনের টানা তাপপ্রবাহ শেষে বৃষ্টির হাত ধরে শুরু হল বর্ষাকাল। রাতভর গুমোট গরমের পর সকালে রাজধানী ঢাকায় নেমেছে বৃষ্টি। বর্ষার প্রথম বৃষ্টিতে তাই কিছুটা স্বস্তি মিলেছে নগরবাসীর।

বাঙালি মননে সবচেয়ে বেশি রোমান্টিকতা-আধ্যাত্মিকতার সুর বেজেছে বর্ষায়। সাহিত্যজুড়ে তারই তো প্রতিফলন। গ্রীষ্মের রুদ্র প্রকৃতির গ্লানি আর জরাকে ধুয়ে মুছে প্রশান্তি, স্নিগ্ধতা আর সবুজে ভরে তোলে বর্ষা।

‘আষাঢ়ষ্য প্রথম দিবসে মেঘমাসৃষ্টসানুং/বপ্রক্রীড়াপরিণতগজ প্রেক্ষণীয়ং দদর্শ।থ -মেঘদূত। বহুকাল আগে এভাবেই কালিদাস মুগ্ধ হয়েছিলেন আষাঢ়ের রূপে। আষাঢ় শব্দটার মধ্যে কেমন একটা গুরুগম্ভীর ভাব আছে, আছে স্বপ্নাবিষ্ট এক মোহময়তা।

গানে-কবিতায় বাংলার কবিরা করেছেন বর্ষা-বন্দনা। গ্রীষ্মের খরতাপে অতিষ্ঠ প্রাণকে শীতলতা দানে জুড়ি নেই বর্ষাকালের। প্রকৃতিপ্রেমিক মানুষের কাছে তাই বর্ষা নিয়ে আসে অভিনব ব্যঞ্জনা আর কবিদের ক্ষেত্রে তো কথাই নেই।

তাই ‘বাদল দিনের প্রথম কদম ফুলথ দিয়ে প্রণয় নিবেদন করেছিলেন রবীন্দ্রনাথ। নজরুলের কাছে বর্ষাকে মনে হয়েছে ‘বাদলের পরীথ।

দেশের নৃতাত্বিক গোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে রয়েছে বর্ষাকে নিয়ে নানা মিথ। কক্সবাজারের রাখাইন সম্প্রদায় বর্ষাকে বরণ করে ভিন্নমাত্রায়। প্রতিবছর তারা কক্সবাজার সমুদ্র সৈকতে মাসব্যাপী বর্ষাবরণ উৎসবের আয়োজন করে।

আবহাওয়া অধিদফতর বলছে, এবার আষাঢ়ের শুরু থেকেই দেখা মিলবে বৃষ্টির দেখা মিলবে। আকাশের ভাষাও তাই। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের দুথএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন