• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আইন, রাজনীতি ও জনসেবার সমন্বয়ে ড. মারুফ হোসেন যুব অধিকার পরিষদের মেঘনা উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন সামাজিক মাধ্যমে অপপ্রচার রুখতে পুলিশের সতর্কবার্তা অবৈধ বালুভরাটে মেঘনার প্রকৃতি কৃষি অস্তিত্ব আজ সংকটে দায়িত্বে নিষ্ঠা, সাফল্যে স্বীকৃতি: মেঘনা থানার এসআই ওবাইদুল হকের পুরস্কারের গল্প দাউদকান্দি-মেঘনায় অতিরিক্ত ৫ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ করেছেন ড. খন্দকার মারুফ রাইপাড়ার জনপ্রিয় সাবেক মেম্বার ফিরোজ খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জয়পুরহাটে ১১ দলের জোটের বিক্ষোভ মিছিল, ডিসির কাছে স্মারকলিপি প্রদান মেঘনায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি গ্যাসের ভোগান্তি কমার আশা, আংশিক সচল মহেশখালীর এলএনজি টার্মিনাল

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে আটক ৮

নিজস্ব সংবাদ দাতা / ৩৩৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ জুন, ২০১৯

১৭ জুন ২০১৯, বিন্দুবাংলা টি.. কম,

দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে পৃথক অভিযানে ৬ জুয়ারি ও দুই পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ জুন) রাতে লক্ষীপুর ইউনিয়নের মাঠগাও গ্রামের আবদুল কাদিরের ছেলে জসিম উদ্দিনের দোকানের বারান্দা থেকে ৬ জুয়াড়ি ও দুই পলাতক আসামীকে আটক করা হয়। এসময় জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

আটককৃতরা হল, উপজেলার তেরাপুর গ্রামের মৃত তেরাব আলীর ছেলে ছায়াদ মিয়া ও লক্ষীপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে জমির হোসেন। তারা দীর্ঘদিন থেকে পলাতক ছিল।

এছাড়া উপজেলার মাঠগাও গ্রামের মৃত হেকমত আলীর ছেলে আব্দুল হেলিম (৫৫), মৃত সুরুজ আলীর ছেলে সোনা মিয়া (৬০), সিরাজ উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (৫৫), মকবুল হোসেনের ছেলে মনির হোসেন (২০), দৌলতপুর গ্রামের আরব আলীর ছেলে অলি আহাদ (৪৭), শান্তিপুর গ্রামের ইসমাঈলের ছেলে আফাজ উদ্দিনকে (৫৫) জুয়া খেলার অপরাধে আটক করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হাশেম বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এবং রোববার সবাইকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন