• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ

গজারিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধ ও কুফল বিষয়ক সচেতনমূলক প্রশিক্ষন অনুষ্ঠিত, শপথ বাক্য পাঠ

নিজস্ব সংবাদ দাতা / ৩৫৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০১৯

১৯ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

গজারিয়া  প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধ এবং বাল্যবিবাহের কুফল বিষয়ক সচেতনমূলক প্রশিক্ষন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে গজারিয়া উপজেলার মিলনায়তনে গজারিয়ার বিভিন্ন স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা হাসান সাদী‘র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: শহিদুল্লাহ্, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার।
সভা শেষে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নিবার্হী কর্মকর্তা হাসান সাদী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন