• সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সেননগর বাজার ক্যালেন্ডারভুক্তি—আইনি ও নৈতিক প্রশ্ন আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন হয়েছে: সালাহউদ্দিন আহমদ পাঁচ জেলায় জেলা প্রশাসক প্রত্যাহার শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান মেয়র প্রার্থী মেঘনা আলমের লক্ষ্য নিরাপদ ঢাকা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও অবহেলার অভিযোগে মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি হোমনায় কৃষিজমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের ৬০ হাজার টাকা জরিমানা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্ট্যান্ডিং কমিটির সভাপতি দিলারা শিরিন হাসপাল নিয়ে যা বললেন খণ্ডকালীন শিক্ষকদের জন্য সুস্পষ্ট ও ন্যায্য বেতন কাঠামো না থাকায় শিক্ষা ব্যাহত আলোকবর্তিকার নীরব প্রস্থান প্রেরণার অবিনাশী দিশা

দিরাইয়ের ৯ বছরের তাওহিদা ক্যান্সার থেকে বাঁচতে চায়

নিজস্ব সংবাদ দাতা / ২৪৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০১৯

১৯ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, এনামূল কবির মুন্না :
প্রতি সপ্তাহে একবার ক্লিনিকে ভর্তি হতে হয় ৯ বছরের শিশু তাওহিদা আক্তারকে। প্রতি মাসেই তার শরীরের রক্ত বদলাতে হয়।
এই ছোট্ট শিশুর শরীরে বাসা বেধেছে ঘাতকব্যাধি ক্যান্সার। সেটি সারাতে প্রতি মাসে রক্ত বদল করাতে হচ্ছে, এমন যন্ত্রণা নিয়ে প্রায় তিন বছর ধরে জীবন কাটাচ্ছে সে। আরও কতদিন এভাবে থাকতে হবে, তা জানে না কেউ।
তাওহিদা আক্তারের বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাধানগর গ্রামে। তার বাবা আলী হোসেন একজন মধ্যপ্রাচ্য প্রবাসী । মধ্যপ্রাচ্যে কাজ করে জীবন নির্বাহ ও মেয়ের চিকিৎসা করা আলী হোসেন এখন সর্বস্বান্ত। ছোট্ট মেয়ের চিকিৎসা করাতে ধার-কর্জ আর বসতভিটা বিক্রি করে এবং অনেকের সহায়তায় অন্তত ৯ লাখ টাকা খরচ করেছেন।
তাওহিদার মা মাশকুরা বেগম জানান, মেয়ের চিকিৎসার অনেক টাকার দরকার। আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষিরা বিভিন্নভাবে সহায়তা করছেন। না হলে চিকিৎসা বন্ধ হয়ে যেত। তার চিকিৎসা চালাতে আরও অর্থের দরকার। তাই যদি কোনো হৃদয়বান তাওহিদার চিকিৎসার এগিয়ে আসেন তাহলে হয়তো বাঁচতে পারে ফুটফুটে এই শিশুটি।
জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক – ক্যান্সার ও টিউমার বিশেষজ্ঞ ডাঃ মোঃ ইশতিয়াক আলম (রাসেল) বলেন শিশুটির বনমেরু ট্রান্সফার না করলে শিশুটিকে বাচানো অসম্ভব। তাওহিদার মা মাশকুরা বেগম বলেন সরকারি ভাবে বনমেরু ট্রান্সফার করতে হলে ৮ লক্ষ টাকার প্রয়োজন।
যোগাযোগ ও সহায়তা পাঠানোর ঠিকানা:
মাশকুরা বেগম
একাউন্ট নং ২০১১৫১০১৩৪৩৯০।
ডাচ্ বাংলা ব্যাংক,আম্বরখানা শাখা, সিলেট।
মোবাইল ০১৭১০ ৪৪৫ ৮৯৮(বিকাশ)পারসোনাল ।
———


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন