ঢাকা   ০৯:৪৩:২১ এএম, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ১২ মেঘনায় বিএনপি নেতা মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, ওসি-ইউএনও’র দাবি তর্কাতর্কি চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী চৌদ্দগ্রাম দত্তসার রহমানীয়া মাদ্রাসার মাহফিল ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান বিদ্যুৎ সক্ষমতা থাকলেও উৎপাদন কম : সংসদীয় কমিটি ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৩১ জন আমদানি নির্ভর জ্বালানি থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী

ধর্ষণ বন্ধে গোমাতার পূজা!

Reporter Name
  • Update Time : Monday, June 24, 2019,
  • 427 Time View

২৪ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

 

ভারতে বেশ কিছুদিন যাবত আশঙ্কাজনকভাবে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। যে কারণে ধর্ষণসহ সকল নিপীড়ন বন্ধে এরই মধ্যে গরু পূজা শুরু করেছেন দেশটির হায়দরাবাদ রাজ্যের সনাতন ধর্মাবলম্বী লোকজন। বিশ্লেষকদের দাবি, দেশটিতে বর্তমানে প্রতি ১৫ মিনিটে একজন করে শিশু যৌন হেনস্তার শিকার হচ্ছে। সম্প্রতি উত্তর প্রদেশে দুই মাস বয়সী একটি শিশুকে ধর্ষণের পর হত্যা এবং চার বছরের আরও একটি শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার তীব্র প্রতিবাদ হলেও হচ্ছে না কোনো প্রতিকার।

যে কারণে ধর্ষণ ও নিপীড়নের মতো ঘটনা বন্ধে এরই মধ্যে ভিন্ন পথ অবলোপন করেছেন হায়দরাবাদের চিলকু বালাজি মন্দিরের পণ্ডিতেরা। তারা এর জন্য গরুর পূজা করা শুরু করেছেন। মন্দিরে থাকা পণ্ডিতদের দাবি, একমাত্র ভগবানই পারেন নারী জাতির ওপর হওয়া অত্যাচার, ধর্ষণ, খুনের ঘটনা বন্ধ করতে। গরু পূজার মাধ্যমে ভগবানের সাহায্য লাভ এবং এসব ঘটনা থামানো সম্ভব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলকু বালাজি মন্দিরের পণ্ডিত রঙ্গ রজন বলেছেন, ‌‘গোমাতাকে পূজা করার মাধ্যমে আমরা সমস্ত সমস্যার সমাধান করতে পারি। যে কারণে আমরা এরই মধ্যে গরু পূজা শুরু করে দিয়েছি। এই মন্দিরের চার পাশে তিনটে গরুকে প্রদক্ষিণ করিয়ে এই পূজার সমাপ্তি টানব। ভারতের শিক্ষা ব্যবস্থা অতি প্রাচীন। আগে ভারতে এ ধরনের ঘটনা কখনই ঘটত না। পাশ্চাত্য সংস্কৃতির সঙ্গে মেলবন্ধনের কারণে এখন ভারতে এতো বেশি ধর্ষণ, খুনের মতো ঘটনা ঘটছে। এখন আমাদের শিশুরা একেবারেই সুরক্ষিত নয়। যে কারণে আমরা এই গরু পূজা শুরু করেছি। জাগরণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি