ঢাকা   ০৪:৪৪:০৬ পিএম, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন দুইজন যৌন হয়রানি রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির বাসসের পরিচালনা বোর্ড পুনর্গঠন, চেয়ারম্যান আবদুল হাই শিকদার নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব: প্রধানমন্ত্রী বৃহস্পতি-শুক্রবার সারা দেশে এলপিজির দোকান বন্ধ থাকবে জন্মদিনে গ্ল্যামারাস লুকে অপু বিশ্বাস অবৈধ অভিবাসন রোধে ইইউর সঙ্গে কাজ করবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত বিএনপি : রিজভী ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৪ জন গ্রেপ্তার, ছোরা ও খেলনা পিস্তল উদ্ধার জাল ভিসায় ইতালি পাঠিয়ে ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ১

ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

Reporter Name
  • Update Time : Tuesday, June 25, 2019,
  • 480 Time View

২৫ জুন ২০১৯, বিন্দুবাংলা টি.. কম, ডেস্ক রিপোর্ট :

ভারতের ঝাড়খণ্ডে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করার দায়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একদল ব্যক্তির হাতে নির্যাতিত হওয়ার কয়েকদিন পর মারা যান ২৪ বছর বয়সী তাবরেজ আনসারী নামের ওই যুবক।

তাবরেজ মোটরসাইকেল চুরি করেছে এমন অভিযোগ তুলে তার ওপর নির্যাতন চালানো হয়। মুসলিম এই যুবককে নির্যাতনের একটি ভিডিও অনলাইনে প্রকাশ পেলে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ওই ভিডিওতে দেখা যায়, তাবরেজকে হিন্দু দেবতাদের নাম নিতে বাধ্য করা হচ্ছে এবং তিনি জীবন ভিক্ষা চাচ্ছেন। তাবরেজের পরিবার অভিযোগ করে বলেছে, আঘাতপ্রাপ্ত হওয়ার পরও পুলিশ তাকে যথাযথ চিকিৎসা দেয়নি।

তাবরেজের স্ত্রী শাহিস্তা পারভিন বিবিসিকে জানিয়েছেন, তার স্বামীকে সারারাত একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় এবং পরদিন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ তাকে চুরির অভিযোগে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের চারদিন পর তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। পারভিন বলেন, হিন্দু দেবতাদের প্রশংসা করতে অস্বীকৃতি জানানোর পরই তার ওপর নির্যাতন করা শুরু হয়।

এদিকে ঝাড়খণ্ডের পুলিশ তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে। প্রসঙ্গত, গত কয়েক বছরে ঝাড়খণ্ডে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি