ঢাকা   ০৫:৪৬:৩১ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হামের উপসর্গে আরো ৮ জনের মৃত্যু কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী মডেল মসজিদ পরিচালনায় ইফার মউশিক প্রকল্পের মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহাল রাখার দাবি অভিবাসীবাহী নৌকায় ১৪ জনের মৃত্যু ভূমি অফিসে অনিয়ম করলে পরকালেও জবাবদিহি করতে হবে: ভূমিমন্ত্রী ১৭ বছরে এই জাতিকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রকল্পে সমন্বয়হীনতা দূর করার আহ্বান অর্থমন্ত্রীর ফ্যাসিবাদ আমলে শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী বিদেশে পাচার অর্থ ফেরাতে উদ্যোগ: রাষ্ট্রপতি

রিফাত হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

Reporter Name
  • Update Time : Thursday, June 27, 2019,
  • 363 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৭ জুন,২০১৯ বিন্দুবাংলা টিভি .  কম, ডেস্ক রিপোর্ট :     বরগুনা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র রিফাত শরীফ হত্যা মামলায় আজ বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিন আসামির মধ্যে মামলার ৪ নম্বর আসামি চন্দনকে (২১) আজ সকালে গ্রেপ্তার করা হয়। এরপর দুপুরে গ্রেপ্তার হয় মামলার ৯ নম্বর আসামি হাসান (১৯)। তদন্তের স্বার্থে দুপুরে গ্রেপ্তার আরেক আসামির নাম জানায়নি পুলিশ।

বরগুনার রিফাত হত্যা গ্রেপ্তার দুই আসামি।

পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, ‘আমরা এ পর্যন্ত তিনজন আসামিকে গ্রেপ্তার করেছি। তাদের একজনের নাম তদন্তের স্বার্থে বলতে চাচ্ছি না। বাকি আসামিদের গ্রেপ্তারে ব্যাপক অভিযান চলছে। আশা করি দ্রুতই বাকিরা গ্রেপ্তার হবেন।

উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে বরগুনা সরকারী কলেজ রোডে স্ত্রীর সামনে স্বামী রিফাতকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় রিফাতকে প্রথমে বরগুনা সদর হাসপাতাল ও পরে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রিফাতের পিতা দুলাল শরীফ বাদি হয়ে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি