• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ২০ সরকারি দপ্তরে জনবল সংকট মাঠের দায়িত্ব শেষে ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলাই এখন সবচেয়ে জরুরি অপরাধ দমনে জিরো টলারেন্স, মেঘনায় উন্নয়ন বঞ্চিত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে — ড. মোশাররফ কোরবানির পশুর হাট ইজারাদার: শুধু ব্যবসা না আধিপত্য মেঘনায় ইয়াবাসহ আটক মোসলেম মিয়াকে কারাগারে প্রেরণ “তিন মাসে চার খুন” বক্তব্য নিয়ে প্রশ্ন, একটি হত্যাকাণ্ডের তথ্য মিলছে না মেঘনায় জমি সংক্রান্ত জেরে ভাইয়ের বিরুদ্ধে খুন-জখমের আশঙ্কার অভিযোগ দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলছে এনসিপি: হাসনাত আবদুল্লাহ এমপি নির্বাচনী গণসংযোগে হামলার মামলায় আ’লীগের ৮৬ নেতাকর্মী আসামি

ফুলবাড়ীতে পিকাপের চাপায় যুবক নিহত : কলেজে ভর্তি হতে পারলোনা নয়ন

নিজস্ব সংবাদ দাতা / ২৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০১৯

১ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, আল হেলাল চৌধুরী, দিনাজপুর   :   কলেজে ভর্তি হওয়া হলোনা এসএসসি পাশ কামরুজ্জামান নয়নের। কলেজে ভর্তি হওয়ার জন্য সকল কাগজপত্র নিয়ে কলেজে আসার পথে, ঘাতক পিকাপ চাঁপা দিয়ে কেড়ে নিল তার প্রাণ।

এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে, বেলা ১২ টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের হাসপাতাল মোড়ের সন্নিকটে দিনাজপুর-ঢাকা মহাসড়কে।
কলেজে ভর্তি হতে আসা নিহত কামরুজ্জামান নয়ন পার্বতীপুর উপজেলার আনান্দ বাজার চাকলা গ্রামের আমিনুল হকের ছেলে। সে ২০১৯ সালে সুলতানপুর পাটিকাঘাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে।

নিহত কামরুজ্জামানের পরিবারের সদস্যরা জানায়, কামরুজ্জামান নয়ন ফুলবাড়ী শহীদ স্মৃতি আদশ্য ডিগ্রী কলেজে ভর্তি হওয়ার জন্য, গতকাল সোমবার বাড়ী থেকে বাইসাকেল যোগে ফুলবাড়ী শহীদ স্মৃতি আদশ্য ডিগ্রী কলেজে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয়।

ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম বলেন, নিহত কামরুজ্জামান বাইসাইকেল যোগে ফুলবাড়ী আদর্শ ডিগ্রী কলেজে যাওয়ার পথে, একই দিক থেকে আসা একটি পিকআপ (ছোট ট্রাক) পিছন দিক থেকে তাকে সজরে ধাক্কা দিলে ঘটনা স্থলে কামরুজ্জামানের মৃত্যু হয়।

এদিকে পিকাপের চাপায় ছাত্র কামরুজ্জামান নিহত হওয়ার ঘটনায় এক ঘন্টা দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবোরোধ করে উত্তেজিত এলাকাবাসী। পরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী ও ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে যান চলাচল সাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন