• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার মেঘনায় ওরশে বিরোধের জেরে সিএনজি থামিয়ে নৃশংস হামলা, সাব্বির নিহত, বাবুল গ্রেপ্তার জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনার লুটের চর – উপজেলা সদর সড়ক ৩০ ভাগ কাজ বাকি, অর্থ ও সময়ের  নতুন চাহিদা মেঘনায় সামাজিক সুরক্ষা ভেঙে পড়ায় জনজীবনে চরম অনিশ্চয়তা বাঞ্ছারামপুর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা রাষ্ট্রপতির প্রেস উইং পুনর্গঠনে নতুন নিয়োগ ১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন রুহুল কুদ্দুস কাজল মেঘনা উপজেলা প্রশাসকের দৌড়ে এগিয়ে রমিজ লন্ডনী

খাগড়াছড়িতে নানা আয়োজনে যুব মহিলালীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব সংবাদ দাতা / ২৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০১৯

৬ জুলাই ২০১,, বিন্দুবাংলা টিভি.  কম,  

খাগড়াছড়ি, প্রতিনিধি: খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে যুব মহিলালীগের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

খাগড়াছড়ি জেলা যুব মহিলালীগের আহবায়ক বিউটি রানী ত্রিপুরার সভাপতিত্বে সদস্য সচিব ফারজানা আজমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা যুবলীগ সভাপতি যতন ত্রিপুরা,যুগ্ম আহবায়ক আফরিন জান্নাত প্রমূখ। এ সময় মহিলা আওয়ামীলীগের নেত্রী বাশরী মারমা, অন্তরা খীসা, খাগড়াছড়ি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদিকা কেলী চৌধুরীসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।

এতে বক্তরা বলেন, বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডের সহায়ক শক্তি হিসেবে যুব মহিলালীগ বঙ্গবন্ধুর আর্দশকে লালনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। সে সাথে সব সময় জননেত্রীর হাতকে শক্তিশালী করতে সংগঠনকে গতিশীল ভাবে কাজ করছে বলে মন্তব্য করেন নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন