• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সরকারি নির্মাণকাজের রেট সিডিউল হালনাগাদকরণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান টাকা ফেরত না পেয়ে সাতক্ষীরায় বুশরা অফিসে গ্রাহকদের হামলা মিছিলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহামিছিল এলেঙ্গায় ফ্লাইওভারের পাইলিংয়ে গ্যাসলাইন ফেটে ১৮ হাজার পরিবারে গ্যাস সরবরাহ বন্ধ ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টেলিংয়ের মানববন্ধনের ঘোষণা চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার সভাপতি জসিম, সম্পাদক নাজিম পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ ৩২ কোটি ৭২ লাখ ১৭ হাজার টাকার মাদক ধ্বংস করল ৬০ বিজিবি

জামালপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ষষ্ঠ শ্রেণির ছাত্রী ।

নিজস্ব সংবাদ দাতা / ২৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০১৯

৭ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম ,   

 মোঃ মাহফুজুল হক (তুষার),  জামালপুর প্রতিনিধিঃ    

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে  বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে এক স্কুল ছাত্রী। সে বকশীগঞ্জের নিলক্ষিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

জানা যায়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের বাবুুল মিয়ার মেয়ে লাইলী আক্তারের (১৩) সঙ্গে একই উপজেলার ব্যাপারীপাড়া গ্রামের নূর হোসেনের ছেলে কবির হোসেনের বিয়ে ঠিক হয়। ৫ জুলাই লাইলী আক্তারের বিয়ের কাজ সম্পন্ন করার কথা ছিল। বিয়ে উপলক্ষে বিকেল থেকে প্রস্তুতি নিচ্ছিলেন কনেপক্ষ। খবর পেয়ে সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন ওই বিয়ে বাড়িতে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়েতে উদ্বুদ্ধ করায় এবং বিয়ের আয়োজন করায় ওই স্কুল ছাত্রীর বড় বোন কল্পনা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসনের  নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার  দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।

এ সময় বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শরীফ আহমেদ ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন