• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যমুনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে দায়িত্বে অবহেলায় শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর তিতাসে প্রশাসনে নেতৃত্বের শূন্যতা, ভোগান্তিতে সাধারণ মানুষ সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই: নবজীবনের প্রকাশক-সম্পাদক নুরুন্নাহার স্থানীয় নির্বাচনেও দ্বৈত নাগরিকদের প্রার্থী করতে চায় না ইসি নয়াদিল্লিতে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেলেন সাইদুর রহমান সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট

নিজস্ব সংবাদ দাতা / ১৬৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০১৯

৭ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম ,

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা :

কলাপাড়া(পটুয়াখালী) কলাপাড়ায় ৩২ টি ভারতীয় মাছ ধরা ট্রলার সহ ৫শথ ১৯ জন জেলেকে নিরাপত্তা হেফাজতে রেখেছে পায়রাবন্দর কোষ্টগার্ড। রবিবার দুপুর ১ টার দিকে এসব ফিশিং ট্রলারগুলো ভারতীয় সীমানা অতিক্রম করে পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেলে প্রবেশ করলে তাদের উদ্ধার করা হয়। ভারতীয় পতাকা বহনকারী প্রত্যেকটি ট্রলারে ১৫-১৮ জন জেলে রয়েছে। এদের বাড়ি ভারতের দক্ষিন চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
জানা যায়, ভারতীয় সীমানায় মাছ ধরারত অবস্থায় বৈরী আবহাওয়ার কবলে পড়ে এসব ট্রলার গুলো দিক হারিয়ে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে। এরপর গত শনিবার রাতে রামনাবাদ চ্যানেলের গঙ্গামতি এলাকায় আশ্রয় নেয়। ররিবার দুপুরে কোস্টগার্ড সদস্যরা তাদের উদ্ধার করে পায়রা বন্দর কোস্টগার্ড ঘাটে নিয়ে আসে। উদ্ধারকৃত জেলেদের ভাষ্যমতে, তারা ভারতের জলসীমায় মাছ শিকার করছিল। আকস্মিক ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে তারা বাংলাদেশী জলসীমানায় ঢুকে পড়ে।
পায়রা বন্দর কোষ্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো.রেজাউল করিম জানান, ট্রলার এবং জেলেদের নাম তালিকা ভুক্ত করা হচ্ছে। যেহেতু অনেকগুলো ট্রলার, তাই বিষয়টি সময় সাপেক্ষ ব্যাপার।
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার জানান, ভারতীয় জেলেরা ঝড়ের কবলে পড়ে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে শনিবার রাতে রামনাবাদ চ্যানেলের গঙ্গামতি এলাকার আবস্থান করে। ররিবার দুপুরে কোস্টগার্ড সদস্যরা তাদের উদ্ধার করে পায়রা বন্দর কোস্টগার্ড ঘাটে নিয়ে আসে।
কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) অনুপ কুমার দাশ জানান, জেলেরা ভারতের পশ্চিমবঙ্গের অধিবাসী এবং প্রত্যেকেই বাংলা ভাষায় কথা বলেন।
কলাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.মুনিবর রহমান জানান, জেলেরা প্রতিকূল আবহাওয়ার কারনে বাংলাদেশী জল সীমায় নিরাপত্তার কারনে প্রবেশ করেছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন