• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সিলেট কেন্দ্রীয় কারাগারে ১ কয়েদির মৃত্যু ও ৫ কয়েদি আহত

নিজস্ব সংবাদ দাতা / ৩০৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০১৯

৮ জুলাই ২০১৯,বিন্দুবাংলা টিভি.  কম,
স্টাফ রিপোর্টার:
সিলেট কেন্দ্রীয় কারাগারে গরম ডাল পড়ে ৫ হাজতি আহত ও হার্ট অ্যাটাক করে ১ কয়েদির মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ রোববার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টায় হার্ট অ্যাটাক করে কয়েদি সুভাষ মিয়া (৩৯) ওরফে মামুন আহমদ মারা যান। তিনি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বালিজরি গ্রামের আকিব উল্লাহর পুত্র।
এর আগে বিকাল ২টার দিকে গরম ডাল পড়ে ৫ হাজতি আহত হন। আহতরা হলেন, মতিলালের পুত্র রাখাল কর্মকার, হাবিবুর রহমানের পুত্র মনতার আলী, মৃত মাহবুব হকের পুত্র আসাউল হক, মকরম আলীর পুত্র আলী হোসেন, ছমির আলীর পুত্র আমজাদ।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪ তলার ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসা প্রদান করা হয়েছে।
সিলেট প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সহকারী প্রধান রক্ষী শরীফ আহমদ। তিনি বলেন, রান্না করার সময় অসাবধানতাবশত পায়ের নিচে ডাল পড়ে তারা গুরুতর আহত হন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন