ঢাকা   ০১:০৪:৩৯ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় বৃক্ষ মেলা, বাস সার্ভিস উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন সুবিদ আলী ভূইয়া এমপি।

Reporter Name
  • Update Time : Tuesday, July 9, 2019,
  • 377 Time View

৯ জুলাই ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা সংবাদদাতা : কুমিল্লার মেঘনা উপজেলায় ফলদ ও বনজ বৃক্ষ মেলা, ঢাকা টু মেঘনা বাস সার্ভিস উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন

কুমিল্লা -১ আসন ( দাউদকান্দি – মেঘনা )  এর সংসদ সদস্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভূইয়া। আজ         মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের

উদ্যেগে উপজেলা মাঠে ফলজ ও বনজ বৃক্ষ মেলা ২০১৯ উপলক্ষে র‍্যালী ও প্রেসক্লাব মোড়ে মেঘনা টু ঢাকা “মেঘনা সার্ভিস ”     মিনিবাস সার্ভিস উদ্বোধন করেন। এর পূর্বে উপজেলা

কনফারেন্স রুমে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা  পারভিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ

 রতন শিকদার, ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ , রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উপস্থিত সকলকে নিয়ে     সুবিদ আলী ভূইয়া বৃক্ষ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও বৃক্ষ রোপণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি