ঢাকা   ০৪:২১:১৩ পিএম, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যৌন হয়রানি রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির বাসসের পরিচালনা বোর্ড পুনর্গঠন, চেয়ারম্যান আবদুল হাই শিকদার নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব: প্রধানমন্ত্রী বৃহস্পতি-শুক্রবার সারা দেশে এলপিজির দোকান বন্ধ থাকবে জন্মদিনে গ্ল্যামারাস লুকে অপু বিশ্বাস অবৈধ অভিবাসন রোধে ইইউর সঙ্গে কাজ করবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত বিএনপি : রিজভী ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৪ জন গ্রেপ্তার, ছোরা ও খেলনা পিস্তল উদ্ধার জাল ভিসায় ইতালি পাঠিয়ে ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ১ চট্টগ্রাম রেঞ্জে গ্রেপ্তার ১২৩৫, কিশোর গ্যাংয়ে আটক ৭৯৪

ফেনীর পরশুরাম-ফুলগাজীর বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত অর্ধলক্ষ গ্রামবাসীর দাবী স্থায়ী সমাধান।

Reporter Name
  • Update Time : Friday, July 12, 2019,
  • 311 Time View
১২ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় প্রতি বছরের ন্যায় মুহুরী-কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ১৭ টি গ্রামের প্রায় অর্ধলক্ষ গ্রামবাসীর দাবী ত্রাণ নয় বাঁধ ভাঙ্গন রোধে স্থায়ী সমাধান।প্রতি বছর বর্ষা মৌসুম এলেই এই দুই উপজেলার উপরদিয়ে প্রবাহমান এই দুইটি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে বন্যা কবলিত হয় গ্রামের পর গ্রাম।তেমনি এই বছর ও গত কয়েকদিনের টানা বর্ষণে ও ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে মুহুরী-কহুয়া নদী দুইটির বন্যা নিয়ন্ত্রন বাঁধের ফুলগাজী ও পরশুরাম অংশে ১২ টি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে।এর ফলে বন্যার পানিতে প্লাবিত হয়েছে দুই উপজেলার প্রায় ১৭ টি গ্রাম।পানিবন্দি হয়ে পড়েছে এই গ্রাম গুলির প্রায় অর্ধলক্ষাধিক মানুষ।
বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত গ্রাম গুলিতে গিয়ে দেখা যায়,এখানকার বাড়ি-ঘর,বীজতলা,শবজী ক্ষেত,মাছের ঘের,পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে।বশত ঘর ও রান্নাঘরে পানি ওঠায় দূর্ভোগ পোহাচ্ছে অর্ধলক্ষ গ্রামবাসী।
বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত গ্রামবাসী জানায়,প্রতি বছরই বর্ষা মৌসুম এলে নদীর বালুদ্বারা ভাঙ্গনস্থানে বাঁধের কাজ করা হয়,যার কারণে প্রতি বছরই অনেকটা একি স্থান দিয়েই ভাঙ্গছে নদীর বাঁধ।টেকসই করে বাঁধ না বাঁধার কারনেই বার বার ক্ষতির সম্মূখীন হচ্ছি আমরা।এবার বন্যায় কবলিত হওয়া ক্ষতিগ্রস্ত অর্ধলক্ষ গ্রামবাসীর দাবী আমরা ত্রাণ চাইনা আমরা চাই বাঁধ ভাঙ্গন রোধে স্থায়ী সমাধান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি