ঢাকা   ০৪:০০:২৫ এএম, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Wednesday, July 17, 2019,
  • 284 Time View

১৭ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, বরুড়া সংবাদদাতা :

“মৎস্য সেক্টরে সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রযাত্রা এ প্রতিপাদ্য কে সামনে রেখে গতকাল (১৭ জুলাই) বুধবার বেলা ১১ টার দিকে কুমিল্লার বরুড়ায় উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় সাংবাদিকদের উপস্থিতিতে বরুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) ও জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ “বরুড়া উপজেলার জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ (১৭-২৩ জুলাই) উদযাপন কর্মসূচীচ্ পাঠ করে শুনান। বুধবার ১৭ জুলাই থেকে আগামী মঙ্গলবার ২৩ জুলাই পর্যন্ত টানা ৭ দিন কর্মসূচী চলবে।

এসময় উপস্থিত ছিলেন, বরুড়া প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমদ,দৈনিক যুগান্তর প্রতিনিধি শাহ আলম শফি, আজকের কুমিল্লার স্টাফ রির্পোটার এমডি আজিজুর রহমান, ভোরের কাগজের প্রতিনিধি তাজুল ইসলাম, দৈনিক সংবাদের প্রতিনিধি সলিল রঞ্জন বিশ্বাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি