• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় যথাযোগ্য মর্যাদায় গণঅভ্যুত্থান দিবস পালিত নবীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত পুলিশ কনস্টেবলের চোখে গুরুতর আঘাত যেভাবে ৫ আগস্ট হয়ে উঠল ‘৩৬ জুলাই’ নওগাঁর পত্নীতলায় বাস-ভটভটি সংঘর্ষে আহত অন্তত ১০, গুরুতরদের রামেকে প্রেরণ রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ জুলাই বিপ্লব আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখিয়েছে যশোরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ধামইরহাটে অজ্ঞাত ব্যক্তিকে অসুস্থ অবস্থায় উদ্ধার, স্বজনদের সন্ধান চায় পুলিশ মনে কি পড়ে সেই দিনের কথা? ৫ আগস্ট ২০২৪—স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ নওগাঁর মান্দায় চোলাই মদ তৈরির কারখানায় পুলিশের অভিযান

৫৫ দিনে ফলাফল দিতে পারায় আমি খুব খুশি: প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ৩১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০১৯

১৭ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,ডেস্ক রিপোর্ট :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা এখন ৬০ দিনে ফলাফল দিতে পারছি। এবার ৫৫ দিনে এইচএসসির ফলাফল দিতে পারায় আমি খুব খুশি।

বুধবার সকালে গণভবনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, এ বছর পাসের হার ৭৩.৯৩ ভাগ। এটা ভালো। আশা করি, সামনে পাসের হার আরও বাড়বে।

তিনি বলেন, এবারও আমাদের ছাত্রীদের পাসের হার একটু বেশি। জেন্ডার সমস্যা বিশ্বব্যাপী প্রচলিত। এখন আমাদের বলতে হয়, আমাদের ছাত্রদের পাসের হার আরও বাড়াতে হবে, যেন জেন্ডার সমতা এসে যায়।

পরীক্ষার ফল নির্দিষ্ট সময়ের আগেই প্রকাশ করতে পারায় শিক্ষামন্ত্রী, মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সকল বোর্ড, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষকদেরও ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য ছিল, শিক্ষার্থীদের পরীক্ষা ও ফল দুটোই যেন সময়মতো হয়, যাতে তাদের সময় নষ্ট না হয়। তারা যেন সময়মতো ভর্তি হতে পারে। এর জন্য ৬০ দিনের সময় বেঁধে দিয়েছিলাম। এর মধ্যেই পরীক্ষার ফল দিতে হবে এবং তা সময়মতোই হয়েছে।

তিনি আরও বলেন, আমরা প্রযুক্তি ও কারিগরি শিক্ষার ওপর বেশি গুরুত্ব দিয়েছি। তার সুফলও আমরা পেয়েছি। শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি।

শেখ হাসিনা বলেন, একটা সমাজকে উন্নত করতে হলে, একটি দেশকে দারিদ্র্য, ক্ষুধামুক্ত এবং উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষাই সব থেকে গুরুত্বপূর্ণ। একটি শিক্ষিত জাতিই পারে দেশকে দারিদ্র্য, ক্ষুধামুক্ত ও উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে। দেশ এগিয়ে যাচ্ছে, যাবে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এই গতি আমাদের ধরে রাখতে হবে।

এর আগে সকাল ১০টার কিছু পর শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধানমন্ত্রীর হাতে ফলাফল হস্তান্তর করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন