• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার মেঘনায় ওরশে বিরোধের জেরে সিএনজি থামিয়ে নৃশংস হামলা, সাব্বির নিহত, বাবুল গ্রেপ্তার জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনার লুটের চর – উপজেলা সদর সড়ক ৩০ ভাগ কাজ বাকি, অর্থ ও সময়ের  নতুন চাহিদা মেঘনায় সামাজিক সুরক্ষা ভেঙে পড়ায় জনজীবনে চরম অনিশ্চয়তা বাঞ্ছারামপুর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা রাষ্ট্রপতির প্রেস উইং পুনর্গঠনে নতুন নিয়োগ ১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন রুহুল কুদ্দুস কাজল মেঘনা উপজেলা প্রশাসকের দৌড়ে এগিয়ে রমিজ লন্ডনী

ছাতকে দূর্বৃত্তের হাতে খুন দোয়ারাবাজারের যুবক

নিজস্ব সংবাদ দাতা / ২৩৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

  • ১৮ জুলাই২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি।। সুনামগঞ্জের ছাতকের পল্লীতে দূর্বুত্তের হাতে খুন হয়েছেন দোয়ারাবাজারের আবুল কালাম বুলবুল (৩৮)। তিনি দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার মধ্যরাতে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ি বাজার এলাকায়। নিহত বুলবুল সেখানে স্থানীয় শাহ আরেফিন বাজারে একটি পাথর ভাঙার ক্রাশার মিলে কাজ করতেন। রাতে বাড়ি ফেরার সময় দূর্বৃত্তরা তাকে নৃশংসভাবে খুন করে স্থানীয় ইছামতি নদীর আধা কিলোমিটার দক্ষিণে নামা দারোগাখালী গ্রামের পূর্বাংশে দুটি বাড়ির মধ্যবর্তী স্থানে হাতপা বাধা অবস্থায় ফেলে যায়। খবর পেয়ে দুপুরে ছাতক থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে নিহতের বড় ভাই আবুল হোসেন বাদী হয়ে ছাতক থানায় মামলা রুজু করেছেন। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন