• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

চাঁদপুরে স্কুল শিক্ষিকাকে জবাই করে হত্যা

নিজস্ব সংবাদ দাতা / ২৪২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ জুলাই, ২০১৯

২২ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, দিলারা আক্তার লুনা :
চাঁদপুর শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তীকে (৪৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার বিকেল ৫টায় শহরের ষোলঘর ওয়াপদা কলোনীর জরাজীর্ণ ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
জয়ন্তী চক্রবর্তীর বাড়ি জেলার শাহরাস্তি উপজেলায়। স্বামী অলক গোস্বামীর সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের কলোনীতে তিনি থাকতেন। তার ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

পুলিশ জানায়, বিকেল ৫টায় কয়েকজন শিক্ষার্থী জয়ন্তীর কাছে প্রাইভেট পড়তে যায়। সেখানে জয়ন্তীর গলাকাটা মরদেহ দেখে তারা ৯৯৯ কল দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। বর্তমানে ওই শিক্ষিকার স্বামী ঢাকায় রয়েছেন। তিনি পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মচারী।

জয়ন্তীর পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার তিনি বিদ্যালয় থেকে ছুটি নিয়ে বাসায় ছিলেন। তার স্বামী অলক গোস্বামী ছোট মেয়েকে ভর্তি করাতে ঢাকা গিয়েছেন। তার বড় মেয়ে এশিয়া ইউনিভার্সিটিতে ও একমাত্র ছেলে নটরডেম কলেজে অধ্যায়নরত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামাল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে। এখনো জানতে পারিনি।

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক অনুপ চক্রবর্তী বলেন, ওই শিক্ষিকা বাসায় একা ছিলেন। তিনি শনিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে ছুটি নিয়েছেন। ঘটনার সময় তার বাসায় কেউ ছিলনা। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী, পিবিআইথর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন