• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

লন্ডন থেকে সরাসরি খালেদার বাসভবনে পুত্রবধূ সিঁথি

নিজস্ব সংবাদ দাতা / ৫৪৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০১৯

৪ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, দিলারা আক্তার লুনা :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি লন্ডন থেকে ঢাকা ফিরেছেন। বর্তমানে তিনি খালেদার গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করছেন।

এর আগে শনিবার (০৩ আগস্ট) দুপুরে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে সরাসরি খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় চলে যান।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, কোকোর স্ত্রী সিঁথি ১৫ দিনের জন্য ঢাকায় এসেছেন। এবার দেশেই ঈদ উদযাপন করবেন তিনি। এই সময়ে তিনি শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে দেখা করে শরীরের খোঁজ-খবর নেবেন। পাশাপাশি স্বজনদের সঙ্গেও যোগাযোগ করবেন। তবে এ সময়ে তিনি দলীয় কোনো কর্মসূচিতে অংশগ্রহণ কিংবা দলের গুরুত্বপূর্ণ কোনো নেতার সঙ্গে দেখা করবেন না বলেই জানিয়েছে সূত্র।

২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। কোকোর মৃত্যুর পর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি দুই সন্তানকে নিয়ে মালয়েশিয়া থেকে লন্ডনে চলে যান। এখন তারা সেখানেই বসবাস করছেন।

পূর্বপশ্চিমবিডি


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন