• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নবীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত পুলিশ কনস্টেবলের চোখে গুরুতর আঘাত যেভাবে ৫ আগস্ট হয়ে উঠল ‘৩৬ জুলাই’ নওগাঁর পত্নীতলায় বাস-ভটভটি সংঘর্ষে আহত অন্তত ১০, গুরুতরদের রামেকে প্রেরণ রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ জুলাই বিপ্লব আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখিয়েছে যশোরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ধামইরহাটে অজ্ঞাত ব্যক্তিকে অসুস্থ অবস্থায় উদ্ধার, স্বজনদের সন্ধান চায় পুলিশ মনে কি পড়ে সেই দিনের কথা? ৫ আগস্ট ২০২৪—স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ নওগাঁর মান্দায় চোলাই মদ তৈরির কারখানায় পুলিশের অভিযান বিএনপি, ছাত্র-জনতা ও সর্বস্তরের মানুষের ঐক্যেই এসেছে ৫ আগস্টের বিজয়

রামগড়ে বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধন

নিজস্ব সংবাদ দাতা / ২৫৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ আগস্ট, ২০১৯

  • ৫ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

 খাগড়াছড়ি, প্রতিনিধি: খাগড়াছড়ি রামগড় ৩নং পৌর এলাকায় এক ব্যবসায়ীর নিজস্ব পুকুরে বিষ প্রয়োগ করেছে অজ্ঞাত দুষ্কৃতকারীরা। এতে বিষ ক্রিয়ায় মারা গেছে পুকুর সব মাছ।

পুকুরের মালিক রামগড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী লক্ষণ দেব নাথ জানান, রবিবার (৪আগস্ট) রাতে তাদের বাড়ির পাশে পুকুরে ‘অজ্ঞাত দুষ্কৃতকারীরা’ বিষ প্রয়োগ করে। এতে বিষক্রিয়ায় মারা গেছে পুকুরের সব মাছ। তিনি আরো জানান, ৫ আগস্ট সোমবার সকালে ঘুম থেকে ওঠে পুকুরে গেলে দেখেন পুকুরের পানিতে কিছু মাছ চটপট করতেছে, আর বাকি সব মাছ মরে পুকুরের পানিতে ভাসতেছে। এ ঘটনায় তিনি রামগড় থানায় একটি জিডি করার প্রস্তুতি নিয়েছেন বলেও জানান।

স্থানীয়রা জানান, রামগড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ৩নং পৌর ওয়ার্ডের উত্তর গর্জনতলী এলাকার বাসিন্দা লক্ষণ দেবনাথ তাদের বাড়ির পাশে নিজস্ব পুকুরে দীর্ঘ দিন যাবত মাছ চাষ করে আসছেন। এমন অবস্থায় গত রবিবার(৪ আগস্ট) রাতের অন্ধকারে ‘কে বা কারা’ তাঁর পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরে থাকা রুই, কাতলা, চিতল, তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। এতে তাঁর প্রায় কয়েক হাজার টাকার মাছ মারা গেছে বলে অভিযোগে উল্লেখ করেন।

এবিষয়ে জানতে চাইলে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, এখন পর্যন্ত কেউ এবিষয়ে থানায় কোন অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন