• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

কাশ্মীর থেকে দ্রুত কারফিউ তুলে নিতে বলল ওআই সি

নিজস্ব সংবাদ দাতা / ২৫৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

১৭ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
আন্তর্জাতিক ডেস্ক:: ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসি অধিকৃত কাশ্মীর থেকে দ্রুত কারফিউ তুলে নিতে বলেছে ভারতকে।

১২ দিন অবরুদ্ধ থাকায় কাশ্মীর উপত্যকায় জীবনযাত্রা অচল হয়ে গেছে বলে এক বিবৃতিতে সংস্থাটি দাবি করেছে। খবর ডনের।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ওআইসির ওই সিদ্ধান্তের ভিডিও প্রকাশ করে এটিকে তার দেশের একটি কূটনৈতিক সফলতা হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, সম্প্রতি জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির সভায় কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা করায় সবাই এ বিষয়ে অবগত হয়ে এ বিবৃতি দিয়েছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অবরুদ্ধ অবস্থায় থাকার ফলে কাশ্মীরিদের খাবারসহ নিত্য প্রয়োজনীয় সব কিছু শেষ হয়ে গেছে।

কারফিউর কারণে ওষুধ কিনতে পারছেন না, রোগীদের হাসপাতালে নেয়া যাচ্ছে না।

শাহ মেহমুদ কুরেশি বলেন, কাশ্মীর থেকে কারফিউ প্রত্যাহার করা শুধু পাকিস্তানের দাবি না, এটা সমস্ত মুসলিম উম্মার দাবি। এ ব্যাপারে তিনি জাতিসংঘকে নীরবতা ভেঙে কার্যকর পদক্ষেপ নিতে বলেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারতের পার্লামেন্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে সেখানে কেন্দ্রের শাসন জারি করে। একই সঙ্গে সেখানে যাতে কোনো ধরনের আন্দোলন না হয় এ জন্য সব রাজনৈতিক নেতাদের বন্দি করে অনির্দিস্টকালের জন্য কারফিউ জারি করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন