• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কমলাপুরের ইয়াসিনকে বিয়ের প্রস্তুতি, এক সপ্তাহের মধ্যে ঘর বাঁধার দাবি তরুণী মিমের বাকেরগঞ্জে সরকারের ১৮০ দিনের উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন এমপি আবুল হোসেন খান নোবিপ্রবিতে Environmental Communication and Journalism কোর্সের অংশ হিসেবে ‘Sustainability Frontiers’ সেমিনার নোবিপ্রবির সংঘর্ষের তদন্ত প্রতিবেদন এখনও জমা হয়নি, সময় বাড়ানোর আবেদন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার উখিয়ায় ২০ লাখ টাকা অর্থদণ্ড ও ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেপ্তার মাদকবিরোধী বার্তায় নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সমাবেশ রেলি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী কাইচাইল ইউনিয়নকে মাদকমুক্ত মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শফিকুল মাতুব্বরের ধামইরহাটে মেরিনা হত্যা মামলার আসামি ভ্যানচালক আব্দুল মতিন গ্রেপ্তার

জাকির নায়েককে এখনই ভারতে পাঠাবে না মালয়েশিয়া

নিজস্ব সংবাদ দাতা / ২৪৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

২৩ আগস্ট ২০১,, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

বিশ্ববিখ্যাত ইসলামিক বক্তা ও ধর্ম প্রচারক জাকির নায়েককে তার নিজ দেশ ভারতে এখনই ফেরত পাঠানো হবে না বলে জানিয়ে দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।

বৃহস্পতিবার (২৩ আগস্ট) বিকালে পুত্রজায়াতে অনুষ্ঠিক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে জাকির নায়েককে তার দেশে ফেরত পাঠানো হবে কিনা সে বিষয়ে প্রশ্ন করা হলে মাহাথির মোহাম্মদ বলেন, জাকির নায়েক মালয়েশিয়ায় থাকবে। এখনও পর্যন্ত আমি আমার অবস্থান বদলাইনি।

দেশটির প্রধানমন্ত্রীর এমন অবস্থানের জন্য মালয়েশিয়ান ইসলামিক রাজনৈতিক দলের সভাপতি দাতুক সেরি আবদুল হাদি আভাং প্রশংসা করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী অনুভূতির ভিত্তিতে নয়, তথ্যের ভিত্তিতে বুদ্ধিমান সিদ্ধান্ত নিয়েছেন। দলটির নেতা হাদি জাকির নায়েকের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় বেশ বিপাকে রয়েছেন ভারতীয় ধর্মপ্রচারক ও বক্তা জাকির নায়েক। ইতোমধ্যে দেশটির সব প্রদেশে তার ধর্মীয় বক্তব্য প্রদানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রায় তিন বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন জাকির নায়েক। সেখানে তাকে স্থায়ী নাগরিকত্ব দেয়া হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে নিজের বক্তব্যের কারণে তাকে মালয়েশিয়া থেকে ভারতে ফেরত পাঠানোর দাবি উঠেছে।

অর্থপাচারের সঙ্গে জড়িত এবং জাতিগত বিদ্বেষ ছড়িয়েছেন বলে জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে ১১৫টি অভিযোগ করা হয়েছে।

সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন জাকির নায়েক। তবে তিনি দাবি করেছেন যে, তার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন