• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি আগামীকাল মেঘনায় দুটি ইউনিয়নে গণসংযোগ করবেন ড. মারুফ নারীরা শান্তিপ্রিয়, উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না বলেই জামায়াতকে বেছে নেয়: তাহের

মানবিক বিবেচনায় ভারতকে ফেনী নদীর পানি দিলো বাংলাদেশ : পররাষ্ট্র সচিব

নিজস্ব সংবাদ দাতা / ১৪৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০১৯

৬ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টি.. কম, এম এইচ বিপ্লব :

: পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেছেন, সীমান্ত দিয়ে বয়ে চলা ফেনীর পানি পেলে দক্ষিণ ত্রিপুরা অঞ্চলের মানুষের পানির কষ্ট কম হয়। ভারতের এই অনুরোধের পটভূমিতেই প্রধানমন্ত্রী হাসিনা সম্পূর্ণ মানবিক কারণে পানি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিবিসি বাংলা

শহীদুল হক বলেন, আমার মনে হয় মানবিক ইস্যুর সঙ্গে আর কোনো ইস্যুকে মেশানো কিছুতেই ঠিক নয়। দক্ষিণ ত্রিপুরার অঞ্চলে খাবার পানি নেই। সে কারণেই আমরা পানি দিয়েছি। যদি আমরা পানি না-দিতাম, তাহলে কি কারবালার মতো হয়ে যেতো না?

দু’দেশের যৌথ নদী কমিশনের কথা উল্লেখ করে পররাষ্ট্রসচিব এম শহীদুল বলেন, যেহেতু দু’দেশের যৌথ নদী কমিশন বা জেআরসি বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে তাই তিস্তা নিয়েও আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে। তাছাড়া, সবগুলো কমন রিভার (অভিন্ন নদী) নিয়েই কাজ শুরু করেছে। যৌথ নদী কমিশন প্রায় ৬ বছর পর বৈঠকে বসেছে, আগামী বছর আবার বসবে।

ভারতের বিতর্কিত জাতীয় নাগরিকপঞ্জী বা এনআরসি নিয়ে ঘটনাপ্রবাহ কোন দিকে গড়ায়, সে দিকেও বাংলাদেশ সতর্ক নজর রাখছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন