• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি আগামীকাল মেঘনায় দুটি ইউনিয়নে গণসংযোগ করবেন ড. মারুফ নারীরা শান্তিপ্রিয়, উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না বলেই জামায়াতকে বেছে নেয়: তাহের নির্বাচনি দায়িত্ব পালনে নিরপেক্ষতার আহ্বান সেনাপ্রধানের

প্রধানমন্ত্রীর কাছে ছেলের জীবন ভিক্ষা চাইলেন সম্রাটের মা

নিজস্ব সংবাদ দাতা / ১৪৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯

১৩ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা  টিভি. কম, ডেস্ক রিপোর্ট:
ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের মুক্তি দাবি করেছেন মা সায়েরা খাতুন। তিনি প্রধানমন্ত্রীর কাছে ছেলের জীবন ভিক্ষা চেয়েছেন।

রোববার (১৩ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা রিপোটার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন সম্রাটের মা।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি মানবতার মা। সম্রাট যেমন আমার সন্তান তেমনি আপনারও সন্তানতুল্য। সম্রাট ওপেন হার্ট সার্জারির রোগী। তার শারীরিক অবস্থা খুব-ই খারাপ। মা হিসেবে আপনার কাছে আমার আকুল আবেদন সম্রাটকে মুক্তি দিন। উন্নত চিকিৎসা দিয়ে তার জীবন ভিক্ষা দিন।

এ সময় পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, সম্রাট রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।

সংবাদ সম্মেলনে সম্রাটের মায়ের পক্ষে বক্তব্য পাঠ করেন তার বোন ফারহানা চৌধুরী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন