• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

মানবাধিকার শক্তিশালী করতে একযোগে কাজ করবে ঢাকা-ইইউ

নিজস্ব সংবাদ দাতা / ২০৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

২২অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,:
দেশের শ্রম অধিকার ও মানবাধিকার শক্তিশালী করার জন্য একটি রোডম্যাপ তৈরি করবে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশ-ইইউ যৌথ কমিশনের বৈঠকে ইউরোপের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে শ্রম অধিকারের মান উন্নত করার জন্য টেকসই সংস্কার ও আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন অনুযায়ী শ্রম ব্যবস্থা দেখতে চায় তারা। বৈঠকে উভয় পক্ষ একমত হয়েছে, ইউরোপে রফতানি বাড়ানো ও সেখান থেকে বিনিয়োগ বৃদ্ধি করার জন্য বাংলাদেশে স্বচ্ছ ও ব্যবসায়িক পরিবেশ প্রয়োজন।

ইউরোপের পক্ষ থেকে আরও বলা হয়, বাংলাদেশ যে শুল্ক-মুক্ত সুবিধা পাচ্ছে ও ভবিষ্যতে যে বাণিজ্য সম্পর্ক হবে, সেটি শর্তযুক্ত এবং এর সঙ্গে মানবাধিকার ও শ্রম অধিকার জড়িত।

বৈঠকের পর এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যদিও তৈরি পোশাক শিল্পে কারখানা সুরক্ষায় অনেক উন্নতি সাধন হয়েছে, তারপরও শ্রম অধিকার নিশ্চিত করতে অনেক পদক্ষেপ নেওয়া বাকি রয়েছে। যৌথ সভায় বাংলাদেশ ও ইইউ এর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। গণতন্ত্র, সুশাসন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি, বিচার-বহির্ভূত হত্যা ও গুম নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইইউ। এর উত্তরে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর আইন ও মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্সথ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দায়বদ্ধতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

ডিজিটাল সিকিউরিটি আইনের কয়েকটি ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইইউ মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের জন্য অনুরোধ জানায়।

বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, এই আইনের কোনও ধারা মত প্রকাশের স্বাধীনতা খর্ব করার জন্য ব্যবহার করা হবে না বলে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন