• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
“লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক মূল্য তালিকা না থাকায় দুই মিষ্টির দোকানকে জরিমানা ভুয়া ডাক্তার চক্রে জিম্মি দেশের স্বাস্থ্যব্যবস্থা মেঘনায় ২০ সরকারি দপ্তরে জনবল সংকট মাঠের দায়িত্ব শেষে ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা

জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু আজ

নিজস্ব সংবাদ দাতা / ২৯০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০১৯

২ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হচ্ছে আজ। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬ লাখ ৬১ হাজার ৬৮২।

পরীক্ষা শুরুর দিন শনিবার সকালে কেরানীগঞ্জের জিঞ্জিরা পিএম পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু।

শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

জেএসসি-জেডিসি পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে। চলবে দুপুর ১টা পর্যন্ত। পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করে নিজ নিজ আসনে বসতে হবে।

সারাদেশের ২৯ হাজার ২৬২ প্রতিষ্ঠান থেকে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এরমধ্যে জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৪ লাখ ২ হাজার ৯৯০ জন। মোট ২ হাজার ৯৮২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার বিদেশের ৯টি কেন্দ্র—জেদ্দা, রিয়াদ, মদিনা, ত্রিপলি, দোহা, সাহাম, বাহারাইন, আবুধাবি ও দুবাই কেন্দ্রে ৪৫৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

এবার জেএসসি পরীক্ষার্থীদের সাতটি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। ইংরেজি ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা দিতে হবে।

জেএসসি পরীক্ষা শেষ হবে আগামী ১১ নভেম্বর ও জেডিসি পরীক্ষা শেষ হবে আগামী ১৩ নভেম্বর।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন