• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি আগামীকাল মেঘনায় দুটি ইউনিয়নে গণসংযোগ করবেন ড. মারুফ নারীরা শান্তিপ্রিয়, উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না বলেই জামায়াতকে বেছে নেয়: তাহের

কাল প্রধানমন্ত্রীকে জাবি ভিসির দুর্নীতির প্রমাণ দেয়া হবে

নিজস্ব সংবাদ দাতা / ১৪১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : উপেক্ষা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের দু’র্নীতি’র অভিযোগে অপসারণ দাবিতে কনসার্ট করেছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান নিয়ে এই প্রতিবাদী কনসার্ট করা হয়।

কনসার্ট থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করে আন্দোলনকারীরা। সকাল এগারোটার পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান এবং প্রতিবাদী পটচিত্র অংকন এবং পুরো ক্যাম্পাসে প্রদর্শনীর নতুন কর্মসূচি ঘোষণা করেন দর্শন বিভাগের ও মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন।

এসময় তিনি বলেন, ‘আগামীকাল প্রধানমন্ত্রীর কাছে তথ্য-প্রমাণ জমা দেওয়া হবে। আমাদের কাছে যে প্রমাণগুলো আছে তাতে করে অধ্যাপক ফারজানা ইসলাম আর কোনোভাবেই তার পদে থাকতে পারেন না।’

এর আগে, আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হা’মলার পর আন্দোলন ঠেকাতে কঠোর অবস্থানে যায় প্রশাসন। তাৎক্ষণিক সিদ্ধান্তে আবাসিক হল বন্ধ ও ক্যাম্পাসে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়। তবে এসব উপেক্ষা করেই প্রতিবাদী কনসার্ট করেন আন্দোলনকারীরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন