• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি আগামীকাল মেঘনায় দুটি ইউনিয়নে গণসংযোগ করবেন ড. মারুফ নারীরা শান্তিপ্রিয়, উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না বলেই জামায়াতকে বেছে নেয়: তাহের

মোংলা-পায়রা বন্দরে  ১০, চট্টগ্রামে ৯ নম্বর বিপদ সংকেত  

নিজস্ব সংবাদ দাতা / ১২৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯

৯ নভেম্বর ২০১৯ , বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

 বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল-এর শক্তি আরো বেড়েছে। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আর চট্টগ্রাম ৯ নম্বর ও কক্সবাজারে ৪ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। 

শনিবার (০৯ নভেম্বর) সকাল ৯টায় এক সংবাদ সম্মেলনে এ সতর্কতা জারি করে আবহাওয়া অধিদফতর। 

আবহাওয়া অধিদফতর  জানায়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। তবে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে উপকূলীয় জেলাগুলো।

ঘূর্ণিঝড় ‘বুলবুলথ ভয়াবহ আকারে প্রভাব ফেলায় সারাদেশে নৌ-চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় শুক্রবার (৮ নভেম্বর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে জরুরি বৈঠক হয়েছে। ঘূর্ণিঝড় ‘বুলবুল মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

দেশের সাতটি জেলা ঘূর্ণিঝড় বুলবুলের অতিঝুঁকিতে আছে। জেলাগুলো হলো খুলনা, সাতক্ষীরা, বরগুনা, বাগেরহাট, পটুয়াখালী, পিরোজপুর ও ভোলা। ভোলায় ৬৬৮টি, বরগুনায় ৫০৯টি, বাগেরহাটে ২৩৪টি, খুলনায় ৩৩৮টি, সাতক্ষীরায় ২৭০টি, পটুয়াখালীতে ৪০৩টি ও ব‌রিশালে ২৩২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রয়েছে।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ চলাকালীন ও ঘূর্ণিঝড় শেষে উদ্ধারকাজসহ যেকোনো সহায়তার জন্য প্রস্তুত আছে কোস্ট গার্ড। জরুরি সহায়তার জন্য নিম্নোক্ত ফোন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে – বরিশাল বিভাগ ০১৭৬৬৬৯০৬০৩, খুলনা বিভাগ ০১৭৬৬৬৯০৩৮৩, চট্টগ্রাম বিভাগ ০১৭৬৬৬৯০১৫৩ এবং অতিরিক্ত ০১৭৬৬৬৯০০৩৩।

ঘূর্ণিঝড় ‘বুলবুল খুলনা ও বরিশালের দিকে ধেয়ে আসছে। তবে শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাতের কোনো এক সময় আঘাত হানতে পারে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন