• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি আগামীকাল মেঘনায় দুটি ইউনিয়নে গণসংযোগ করবেন ড. মারুফ নারীরা শান্তিপ্রিয়, উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না বলেই জামায়াতকে বেছে নেয়: তাহের

বুলবুল’র আঘাত, নিহত ৪

নিজস্ব সংবাদ দাতা / ১৩৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯

১০ নভেম্বর ২০১৯ , বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
ঘূর্ণিঝড় বুলবুল’র আঘাতে এখন পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন। খুলনা জেলার দাকোপ ও দিঘলিয়ায় ১ জন করে, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে ১ জন ও বরগুনা সদরে নিহত হয়েছেন ১ জন।

খুলনা জেলার দাকোপ এলাকায় গাছ পড়ে নিহত হয়েছেন ১ জন। তার নাম   প্রমীলা মণ্ডল, বয়স ৫২। তিনি দক্ষিণ দাকোপ গ্রামের সুভাষ মন্ডলের স্ত্রী। রাতে প্রমীলা মন্ডল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাইক্লোন শেল্টারে ছিলেন। সারারাত থাকার পর সকাল ৯টা-সাড়ে ৯টার দিকে নিজের বাড়িতে যান। এরপর একটি গাছ তার ওপরে পড়লে মৃত্যু হয় প্রমীলার।

আবার খুলনার দিঘলিয়া উপজেলার গাছ পড়ে মৃত্যু হয়েছে একজনের। সেনহাটি গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন সকাল ৯টার দিকে বাসার পাশে অবস্থান করছিলেন।

এসময় একটি সজনে গাছ ভেঙে তার ওপরে পড়লে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই গাছ চাপায় একই গ্রামের আবদুর রহমান নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

এদিকে পটুয়াখালীর মির্জাগঞ্জে গাছের চাপায় আজ সকালে হামেদ ফকির (৬৫) নামে  এক বৃদ্ধ মারা গেছেন। বৃদ্ধ উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর রামপুর গ্রামের মৃত ইয়াসিন ফকিরের ছেলে। থানা পুলিশ জানায়, ঘরের ওপর গাছ পরে তার মৃত্যু হয়।

আর বরগুনা সদর উপজেলার ডিএন কলেজ আশ্রয়কেন্দ্রে হালিমা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। তার বাড়ি সদর উপজেলার বানাই গ্রামে।
সূত্র :মানব জমিন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন