• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির তফসিল রোববার!

নিজস্ব সংবাদ দাতা / ২৭৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯

 ১৮ ডিসেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

আগামী রোববার (২২ ডিসেম্বর) ঘোষিত হতে পারে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল।

বুধবার (১৮ ডিসেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, ২২ ডিসেম্বর (রোববার) দুপুর আড়াইটায় কমিশনের ৫৭তম সভা অনুষ্ঠিত হবে। ওইসভার প্রথম এজেন্ডা- ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ভোটের তারিখ নির্ধারণ। সভা থেকে ভোটের সিদ্ধান্ত এলে ওই দিনই তফসিল ঘোষণা হতে পারে।

ইসির দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, এরই মধ্যে ভোটের প্রস্তাবনা তৈরি করে কমিশনের কাছে দেয়া হয়েছে। প্রস্তাবনায় ভোটের তারিখ ফাঁকা রাখা হয়েছে। রোববারের আলোচনায় সিদ্ধান্ত আসলে ফাঁকা জায়গায়গুলো ভোটের তারিখ দিয়ে পূরণ করা হবে। এরপর তফসিল ঘোষণা হবে।

জাগরণ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন