• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি আগামীকাল মেঘনায় দুটি ইউনিয়নে গণসংযোগ করবেন ড. মারুফ নারীরা শান্তিপ্রিয়, উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না বলেই জামায়াতকে বেছে নেয়: তাহের

প্রধানমন্ত্রীর সামরিক সচিবের প্রথম জানাজা সম্পন্ন

নিজস্ব সংবাদ দাতা / ২০২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

১৯ ডিসেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

রিপোর্ট মাহফুজুল রহমান জাহীদ ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১০টায় সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা শেষে শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রিপরিষদের সদস্য, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাসহ আরও অনেকে।

গত মঙ্গলবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রধানমন্ত্রীর সামরিক সচিব। সকালে তার জানাজা অনুষ্ঠিত হয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে। জানাজা শেষে মরদেহে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর শ্রদ্ধা জানান তিন বাহিনী প্রধান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ পুলিশ মহাপরিদর্শক ও অন্যান্যরা।

এ সময় সামরিক সচিবের সহকর্মীরা তার স্মৃতিচারণ করে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী একজন সৎ-নীতিনিষ্ঠ কর্মকর্তাকে হারালো। বিকেলে চট্টগ্রামের লোহাগড়ায় তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন