• রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন হয়েছে: সালাহউদ্দিন আহমদ পাঁচ জেলায় জেলা প্রশাসক প্রত্যাহার শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান মেয়র প্রার্থী মেঘনা আলমের লক্ষ্য নিরাপদ ঢাকা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও অবহেলার অভিযোগে মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি হোমনায় কৃষিজমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের ৬০ হাজার টাকা জরিমানা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্ট্যান্ডিং কমিটির সভাপতি দিলারা শিরিন হাসপাল নিয়ে যা বললেন খণ্ডকালীন শিক্ষকদের জন্য সুস্পষ্ট ও ন্যায্য বেতন কাঠামো না থাকায় শিক্ষা ব্যাহত আলোকবর্তিকার নীরব প্রস্থান প্রেরণার অবিনাশী দিশা মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

ডিআরইউতে সদস্যদের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্প

নিজস্ব সংবাদ দাতা / ২০৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

২৮ ডিসেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

নিজস্ব প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্প করেছে ডা. আফরিন। ডিআরইউর সদস্যদের জন্য শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করে আফরিন ডেন্টাল কেয়ার ও পেপসোডেন্ট।

ডেন্টাল ক্যাম্পের উদ্বোধন করেন ডিআরইউর সভাপতি রফিকুল ইসলাম আজাদ।

ডিআরইউর কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- ডিআরইউর সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশাহ, সাবেক সাধারণ সম্পাদক মোরসালিন নোমানি, শুক্কুর আলী শুভ, রাজু আহমেদ।

ডেন্টাল ক্যাম্পে উপস্থিত ছিলেন- ডিআরইউর সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, এছাড়াও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, ডিআরইউর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দরা।

দন্তরোগ সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন আফরিন ডেন্টাল কেয়ারের সত্ত্বাধিকারী ডা. সৈয়দা ফারজানা আফরিন।

ক্যাম্পে ডিআরইউর সদস্য ও পরিবারের সদস্যসহ তিন শতাধিক মানুষকে ফ্রি ডেন্টাল চেক আপ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন