• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

অর্থমন্ত্রীর বাসায় চুরি

নিজস্ব সংবাদ দাতা / ২০৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০

২ জানুয়ারি ২০২০ ইং বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের রাজধানীর বাসায় চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ দায়ের করা হয়েছে। গুলশান ২ এর ১০৩ নম্বর সড়কে মন্ত্রীর বাসার আলমারির ড্রয়ার ভেঙে নগদ ৭০ হাজার টাকা চুরির অভিযোগে গৃহকর্মী সালমা বেগমের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করা হয়। সালমা বেগম পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চুরির অভিযোগ এনে লোটাস কামাল গ্রপ অফ কোম্পানির ম্যানেজার জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

 

গুলশান থানা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর কাজে আসেন সালমা বেগম। তিনি সবসময় বাসাতেই থাকতেন। গত ১৩ ডিসেম্বর বাসায় আলমারির ড্রয়ার ভেঙে ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। তাকে খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে বেলা ১১ টার দিকে মোবাইলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

 

গৃহকর্মী সালমা বেগমের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর থানা এলাকার আত্রাই গ্রামে। তার বাবার নাম শাহাদৎ হোসেন।

 

মামলাটি তদন্ত করছেন গুলশান থানার এসআই মো. খোরশেদ আলম। তিনি বলেন, ‘গৃহকর্মী সালমা বেগমকে গ্রেফতারের চেষ্টা চলছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন