• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

ফজিলাতুন্নেসা বাপ্পী আর নেই

নিজস্ব সংবাদ দাতা / ১৮৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০

২ জানুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার :

সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকাল ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) তিনি মারা যান। তিনি এভিয়েন ফ্লুতে (ঐ১ঘ১) আক্রান্ত হয়ে ৪ দিন লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৪৯ বছর।

এদিকে, আজ বিকাল ৩টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ফজিলাতুন্নেসা বাপ্পী জানাজা অনুষ্ঠিত হবে।

এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। জানাজা শেষে আজ বিকালে তাকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশে দাফন করা হবে। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যা‌রিস্টার বিপ্লব বড়ুয়া এমন তথ্য জা‌নি‌য়ে‌ছেন।

এর আগে, শোকবার্তায় প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গত শনিবার (২৮ ডিসেম্বর) শ্বাসকষ্ট জনিত কারণে ফজিলাতুন্নেছা বাপ্পীকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় পরে তাকে আইসিইউতে নেয়া হয়।

১৯৭০ সালের ৩১ ডিসেম্বর নড়াইলে জন্মগ্রহণ করেন ফজিলাতুন্নেছা বাপ্পী। পেশায় আইনজীবী। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

২০০৯ সালে নবম জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর দ্বিতীয়বারের মতো সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন