• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি আগামীকাল মেঘনায় দুটি ইউনিয়নে গণসংযোগ করবেন ড. মারুফ নারীরা শান্তিপ্রিয়, উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না বলেই জামায়াতকে বেছে নেয়: তাহের

ভেতরে কৃত্রিম লাইন, ফিরে যাচ্ছেন ভোটাররা

নিজস্ব সংবাদ দাতা / ১৩০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০

১ ফেব্রুয়ারি ২০২০ বিন্দুবাংলা টিভি. কম, আঃ হক :

রাজধানীর ঢাকা উত্তর সিটির তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভেতরে অপ্রাপ্ত বয়স্ক কিশোরদের দিয়ে কৃত্রিম লাইন তৈরি করে রাখা হয়েছে। আর বাইরে থেকে সাধারণ ভোটাররা ঢুকতে না পেরে ভোট না দিয়েই ফিরে যাচ্ছেন। ভেতরে সরকারের দলের কাউন্সিলর প্রার্থীর এজেন্টরা নিজেই ভোট দিচ্ছেন। ওই কেন্দ্রের কোন বুথে বিএনপির মেয়র কিংবা কাউন্সিলর কোন প্রার্থীর কোন এজেন্টকে দেখা যায়নি। তবে কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রয়েছেন বলে দাবি করেছেন দায়িত্বরত প্রিসাইডিং অফিসার।

সকাল সাড়ে ৯টায় ওই কেন্দ্রে ঢুকতেই দেখা যায়, ১৪-১৫ বছর বয়সী বেশ কয়েকজন কিশোরের লাইন। সবার গলায় নৌকা প্রতীকের ব্যাচ ঝুলানো। এক কিশোরকে জিজ্ঞেস করতেই সে বললো- আমি তো ভোটার নই।

শুধু লাইনে দাঁড়িয়েছি। এসময় কেন্দ্রের ভেতরেই মহড়া দিচ্ছিলেন আরও বেশ কয়েকজন সরকার দলের নেতাকর্মী। তারা বাইরে থেকে সাধারণ ভোটারদের ঢুকতে বাধা দেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন