• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি আগামীকাল মেঘনায় দুটি ইউনিয়নে গণসংযোগ করবেন ড. মারুফ নারীরা শান্তিপ্রিয়, উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না বলেই জামায়াতকে বেছে নেয়: তাহের

ভালোবাসা দিবসেই পহেলা ফাল্গুন

নিজস্ব সংবাদ দাতা / ১২৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০

১৩ ফেব্রুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি.কম, ডেস্ক রিপোর্ট :

 
বাংলা বর্ষপঞ্জিতে সংশোধনের কারণে এখন থেকে ফাল্গুন মাসের প্রথম দিন ও ভালোবাসা দিবস একই দিনে পড়বে। ফলে দুটি দিবসই বাংলাদেশে এখন ১৪ই ফেব্রুয়ারি উদযাপন হবে।

দেশের ঐতিহাসিক বিভিন্ন দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে নতুন বাংলা বর্ষপঞ্জি। নতুন এই বর্ষপঞ্জিতে জাতীয় দিবসের বাংলা তারিখ এখন থেকে একই থাকবে প্রতি বছর।

সংশোধিত বর্ষপঞ্জি অনুযায়ী, বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত প্রথম ছয় মাস ৩১ দিন, কার্তিক থেকে চৈত্র মাস ৩০ দিন, মাঝে শুধু ফাল্গুন মাস ২৯ দিন ধরে গণনা করা হবে। তবে, গ্রেগরীয় পঞ্জিকার মতো অধিবর্ষে ফাল্গুন মাস ২৯ দিনের পরিবর্তে ৩০ দিন গণনা করা হবে। সে হিসেবে পহেলা বৈশাখ আগের মতোই ১৪ই এপ্রিলই উদযাপন হবে।

এছাড়াও দেশের ঐতিহাসিক দিবসগুলো যেমন: ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বরসহ নজরুল ও রবীন্দ্র জন্মজয়ন্তীর বাংলা তারিখ সংশোধন করা হয়েছে।

পঞ্জিকার এই সংশোধনের ফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারির প্রতিসঙ্গী বাংলা তারিখ হবে ৮ ফাল্গুন, যা ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতেও ছিলো ৮ ফাল্গুন। একইভাবে অন্যান্য দিবসও বাংলা ও ইংরেজি তারিখের সঙ্গে মিল রেখে সংশোধন করা হয়েছে বাংলা বর্ষপঞ্জি। অর্থাৎ জাতীয় দিবসগুলো বাংলা যে তারিখ ছিলো, সেই তারিখে স্থির করার জন্য বাংলা বর্ষপঞ্জিতে এই সংশোধন।

বাংলা বর্ষপঞ্জি সংশোধনের কাজ করেছে বাংলা একাডেমির গবেষণা, সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ বিভাগ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন