• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে কঠোর ডিআইজি আশুলিয়ায় ৩৪০০ ইয়াবা উদ্ধার, নেপথ্যে কারা? স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক এক মাসেই লক্ষাধিক ইয়াবা উদ্ধার, কুমিল্লায় শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা বাড়াতে গণশুনানি গোমতীর তীরে নৌবন্দর স্থাপনে সম্ভাব্যতা যাচাই বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে সম্ভাবনার ঢেউ, উন্নয়নে ভাটার টান এসএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নজরকাড়া সাফল্য এসএসসি পরীক্ষার ফলে জয়পুরহাট জেলায় সেরা গার্লস ক্যাডেট কলেজ শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: কুমিল্লায় ডিআইজি

করোনা ভাইরাস: মৃতের সংখ্যা বেড়ে ১৮০০, আক্রান্ত ৬৯০০০

নিজস্ব সংবাদ দাতা / ৩১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০

১৬ ফেব্রুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃত্যু হয়েছে আরও ১৪২ জনের। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো ফ্রান্সেও একজনের মৃত্যু হয়েছে। এটি চীনের বাইরে চতুর্থ মৃত্যুর ঘটনা। এর আগে ফিলিপাইন, হংকং ও জাপানে তিনজনের প্রাণ গেছে। চীন এবং দেশটির বাইরে ৪ মৃত্যুসহ এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট প্রাণ গেছে ১ হাজার ৬৬৯ জনের। রোববার (১৬ ফেব্রুয়ারি) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এসব তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন। খবরে বলা হয়, এ ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ ২৪ ঘণ্টায় ১৪২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত ২ হাজার ৯ জনসহ এ ভাইরাসে শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই আক্রান্ত হয়েছে ৬৮ হাজার ৫০০ জন। আর বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৬৯ হাজার। স্বাস্থ্য কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে প্রায় ৯ হাজার ৫০০ জনের মতো করোনা ভাইরাস আক্রান্ত রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। এছাড়া চীনের বাইরেও ২৭টির বেশি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন